ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ আগামী ৯ অক্টোবর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সশরীর ক্লাস শুরু হবে ২০ অক্টোবর। এছাড়া ৫ অক্টোবর থেকে শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি খুলে দেওয়া হবে।
সোমবার (৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এসকল সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান দৈনিক ইত্তেফাককে বলেন, ৯ অক্টোবর সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে হল সমূহ খুলে দেওয়া হবে। অন্তত এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে কেবল আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। আপাতত গণরুম থাকবে না। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে।
ইত্তেফাক/এমএএম
