দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তালিকা প্রকাশ করেন দলের ভারপ্রাপ্ত সভাপতি আরশাদ আলম ভিকি। নতুন কমিটিতে কাজী সাইফুল করিম সুইটকে সভাপতি এবং মো. মনিরুজ্জামান মিলনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা শিমুল হাসান এক্সেল গত জুন মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শিমুল হাসান এক্সেলের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
কোরিয়া আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আরশাদ আলম ভিকি, মো. নজরুল ইসলাম, সৈয়দ জনি, মোঃ শাহিন মিয়া, এম এ নিপন, এইচ এম তাজুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তাজুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল আহমেদ মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মতিয়ার রহমান, দপ্তর সম্পাদক ড. রাকিবুজ্জামান রাকিব।
নতুন দায়িত্ব পাওয়া সভাপতি কাজী সাইফুল করিম সুইট বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পরামর্শে এই কমিটি করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে আসুন আমরা সকল দুঃখ কষ্ট ভুলে হাতে হাত রেখে নেত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করি। সেই সঙ্গে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথাও জানান তিনি।
ইত্তেফাক/এসআই
