তুরাগে ট্রলারডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৫

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৭:৩১

রাজধানীর গাবতলী সংলগ্ন আমিনবাজারের কয়লারঘাটে তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো কমপক্ষে ৭ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

তবে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারে তুরাগে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল। এছাড়াও উদ্ধার কাজে যোগ দিয়েছে কোস্টগার্ড। 

আজ শনিবার (৯ অক্টোবর) সকালের দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে।

No description available.

ছবি: আব্দুল গনি

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কয়লাঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটে। পরে সকাল ৮টা ৫০ মিনিটে খবর পান ফায়ার সার্ভিসের কর্মীরা।

ট্রলারটিতে ১৮ জন যাত্রী ছিলেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি/এএএম