১৯৯০ এবং ২০২১-এর তালেবানের মধ্যে কিছুই বদলায়নি

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২২:২১

তালেবানরা কাবুল দখল করার পর ইতিমধ্যে দেড় মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশটির পরিস্থিতি তেমন পরিবর্তন হয়নি বলেই মনে হচ্ছে। ১৯৯০-এর দশকে যা দেখা গিয়েছিল, তার থেকে আলাদা বলে মনে হচ্ছে না। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) ওয়াশিংটন ভিত্তিক আউটলেট এনপিআর'কে দেওয়া এক সাক্ষাৎকারে সিনিয়র আফগান সাংবাদিক নজিবুল্লাহ কুরাইশি বলেন, আফগানিস্তানের নতুন সরকার (তালেবান) কোনোভাবেই ‘মধ্যপন্থী’ নয়। ১৯৯০-এর দশকে তারা যেভাবে দেশ শাসন করেছিল, তার থেকে এখন কিছুই বদলায়নি।

কুরাইশি বলেন, আমি জানি না তারা (তালেবান) কেন প্রতিশ্রুতি দিলো যে, মধ্যপন্থী হতে যাচ্ছে। কিন্তু তারা সেটা করতে পারবে বলে আমার মনে হয় না।

আফগানিস্তানে আমি যা লক্ষ্য এবং প্রত্যক্ষ করছি, তারা তালেবান। ১৯৯০-এর তালেবান এবং ২০২১-এর তালেবানের মধ্যে কোনো পরিবর্তন হয়নি বা কিছুই বদলায়নি। তারা দেশে কঠোর শাস্তি পুনঃপ্রতিষ্ঠা করেছে, যোগ করেন তিনি।

ইত্তেফাক/টিএ