বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বরিশালে মানববন্ধন

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:১৫

বরিশাল অফিস

‘বৈষম্যপূর্ণ বিশ্বে মানসিক স্বাস্থ্য’ শ্লোগান নিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বরিশালে মানববন্ধন ও শোভাযাত্রা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল বিকেএসপির প্রধান কোচ মো. সালাম রহমান, কারাতে কোচ আরিফুল ইসলাম, লোকমান হাওলাদার ও হেদায়েতুজ্জামান চঞ্চলসহ অন্যরা। মানববন্ধন থেকে মানসিক সমস্যাগ্রস্ত মানুষের উপযুক্ত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এর আগে আয়োজকদের একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।