নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকার একটি ভবনের চারতলার ফ্ল্যাট থেকে দুই মৃত শিশুসহ মায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এস এস হাউজ নামের আবাসিক এলাকাটিতে অবস্থিত ঐ ভবনের চারতলায় ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে সকাল ১০টায়।
উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে রয়েছে মা সুমিতা খাতুন তার ছেলে শান এবং মেয়ে মুন। তাদের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খোকসা গ্রামে বলে পুলিশ জানায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, একটি বাসা থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় নিহত সুমিতার স্বামী সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
