দুই দিনের মাথায় ফের সংঘর্ষে জড়ালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপ সিফসি ও সিক্সটি নাইন। এতে শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সিএফসি গ্রুপের নেতা আল আমিন রিমন আহত হয়েছেন।
বিবদমান গ্রুপ দুটির মধ্যে সিএফসির নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল এবং সিক্সটি নাইনের নেতৃত্বে সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।
রবিববার (১৭ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহাজালাল হলের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহাজালাল হল হলের সামনে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপের নেতাকর্মীরা। এসময় দুই পক্ষ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, আমাদের সাবেক সহ-সভাপতির উপর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে। তিনি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।
উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর পূর্ব দ্বন্দ্বের জেরে সংঘর্ষে জড়ায় চবি ছাত্রলীগের এই দুই গ্রুপ৷ এ সময় চারজন আহত হয়েছিলেন।
ইত্তেফাক/এনঅ
