সময় বাড়লো ইবির ডি ইউনিটে ভর্তি আবেদনের 

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১১:৫৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত 'ডি' ইউনিটে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ২০ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মোবাইল নেটওয়ার্ক বন্ধ ও আবেদনের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে ড. মোহাম্মদ সোলায়মান বলেন, প্রথমে আবেদনের যে সময় নির্ধারণ করা হয়েছিলো (৭ থেকে ১৭ অক্টোবর) এসময়ে মাত্র ৪ দিন ছিল অফিস টাইম আর বাকি দিনগুলোতে ছুটি ছিল। এরমধ্যে একদিন মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল। এছাড়া আবেদনের সংখ্যাও তুলনামূলক কম হওয়ায় সার্বিক বিষয় চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে আবেদনের সময়সীমা ৩ দিন বৃদ্ধি করা হয়েছে। 

ইত্তেফাক/ইআ