বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৮:১৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিভিন্ন বিভাগের পক্ষ হতে শিক্ষার্থীদের ফুল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উপহার দিয়ে শ্রেণিকক্ষে বরণ করে নেওয়া হয়। সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন। 

এসময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন করে এবং মাস্ক পরিধান করে ক্যাম্পাসে প্রবেশের আহবান জানান ববি উপাচার্য। একইসঙ্গে কোভিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষার্থীদের সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ থাকায় যে একাডেমিক ঘাটতি হয়েছে তা পূরণ করতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও পরীক্ষা নিয়ে এ ঘাটতি পূরণ করার উদ্যোগ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে বলে জানান উপাচার্য। 

ইত্তেফাক/এসএ