ইসরায়েলকে হুমকি দিলেন হিজবুল্লাহ প্রধান

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮:১৩

লেবানন ও ইসরায়েলের মধ্যের সমুদ্রসীমা নিয়ে বিতর্ক আছে। এই বিতর্কিত এলাকায় তেল ও গ্যাসের অনুসন্ধান চালাচ্ছে ইসরায়েল। এ নিয়ে দেশটিকে রীতিমতো হুমকি দিয়েছেন হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ। এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এক টেলিভিশন বক্তৃতায় নাসরুল্লাহ বলেছেন, যদি শত্রু মনে করে তারা এই সমস্যার সমাধানের আগে তাদের ইচ্ছামতো কাজ করতে পারে তবে তারা ভুল করছে।

মার্কিন কোম্পানি হলিবার্টন খনিজ খুঁজছে ইসরায়েলের হয়ে। এই কোম্পানি ড্রিল শুরু করার পরই জাতিসংঘে আপত্তি জানিয়েছে লেবানন। দুই দেশ এই সমস্যা সমাধানের চেষ্টা করার জন্য অক্টোবর থেকে মার্কিন মধ্যস্থতায় আলোচনা চালিয়ে আসছে।

ইত্তেফাক/এসএ