যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের পাশে গোলাগুলিতে নিহত ১, আহত ৭

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০৯:২৭

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে গোলাগুলিতে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৩ অক্টোবর) রাতে জর্জিয়ার ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশে এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (২৪ অক্টোবর) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এ বি সি।

One dead, 7 wounded in shooting near Fort Valley State University during  homecoming weekend

গোলাগুলির ঘটনার পর নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন করা হয়। পরে অবশ্য সেটি খুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসে ঢুকতে ও বের হতে পারছেন।

পুলিশ জানিয়েছে, জর্জিয়ার ফোর্ট ভ্যালিতে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে আটজনকে গুলি করা হয়। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) এই ঘটনা তদন্ত করছে। জিবিআই জানিয়েছে, আহত ৭ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং গোলাগুলিতে নিহত ব্যক্তি ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির ছাত্র নয়। তবে কাউকে এখনও পর্যন্ত আটক করা যায়নি।

ইত্তেফাক/এফএস