২,৭০০ বছরের শিলালিপি ও পুরোনো মদ কারখানার সন্ধান মিললো ইরাকে

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৩:৩৬

ইরাকের প্রত্নতাত্ত্বিকরা ২,৭০০ বছর আগে অ্যাসীরিঅন রাজাদের কিছু স্মারক উদ্ধার করেছেন। উদ্ধার হয়েছে একটি মদ তৈরির কারখানা। ইরাকের প্রত্নতাত্ত্বিকরা একটি সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে যে, ২,৭০০ বছর আগে অ্যাসীরিঅন রাজাদের সময়কার একটি মদ কারখানা তারা আবিষ্কার করেছেন, যার মধ্যে রয়েছে অত্যাশ্চর্য কিছু স্মৃতি স্তম্ভ ও শিলালিপি।

Archaeologists in Iraq find 2,700-year-old wine press | Jordan Times

শিলালিপি থেকে জানা গেছে, রাজারা দেবতার কাছে প্রার্থনার জন্য কিছু পাথরের বেদি তৈরি করেছিল। সেই বেদির সংলগ্ন ৫ মিটার চওড়া এবং ২ মিটার লম্বা ১২টি খাল নির্মাণ করেছিল। আর সেই খালের মাধ্যমে প্রজাদের কৃষি জমিতে জল যাওয়ার ব্যবস্থা ছিল। অ্যাসীরিঅন রাজা সেনেরিবের শাসনামলের সময় এই খাল নির্মাণ করা হয়েছিল বলে জানান প্রত্নতত্ববিদ মোরান্ডি বোনাকেসি।

ইরানের পুরাতত্ত্ব বিভাগ থেকে আরও জানানো হয়েছে যে, এই খালটি চুনা পাথরের পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। এই খালের সঙ্গেই  প্রত্নতাত্ত্বিকরা ২,৭০০ বছরের পুরোনো একটি ওয়াইনের কারখানা আবিষ্কার করে। প্রত্নতত্ববিদ মোরান্ডি বোনাকেসি জানান, প্রায় ১৪টি বিশেষ ধরণের পাত্র খুঁজে পাওয়া গেছে ওই কারখানা থেকে। মনে করা হচ্ছে যে, আঙ্গুর থেকে রস বের করে ওয়াইন তৈরির কাজে ওই ১৪টি পাত্র ব্যবহার করা হত। যে সকল প্রাচীন সভ্যতা আবিষ্কার হয়েছে, তার মধ্যে সব থেকে উন্নত ছিল অ্যাসীরিয় সভ্যতা। এই সভ্যতার কিছু শিল্পকর্ম বাগদাদ, প্যারিস এবং লন্ডনের মিউজিয়ামে সংরক্ষিত আছে। ২,৭০০ বছর আগে মদ তৈরির কারখানা বানিয়ে নিজেদের আধুনিক চিন্তাভাবনার নিদর্শন রেখে গেছে অ্যাসিরীয় সভ্যতা।

ইত্তেফাক/এফএস