ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ৫-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। গতকাল বুধবার রাতে ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের উেক্ষপ করা হয়। ৫ হাজার কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল, একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে। শুধু তাই নয়, এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পরমাণু হামলাও চালানো সম্ভব হবে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে ২৪ গুণ বেশি। এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের সামরিক সক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
