‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল। দুই দিনে তিন শিফটে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪২ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উপস্থিত ছিলেন ৬৯.২০ শতাংশ অর্থাৎ ২৯ হাজার ৫২৫ জন । আর অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪৩ জন।
বৃহস্পতিবার (২৮) অক্টোবর বেলা ১১টায় শুরু হয় দ্বিতীয় দিনের পরীক্ষা। পরীক্ষা চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ে ছিল ৭ স্তরের নিরাপত্তা বলয়।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার সাংবাদিকদের বলেন, আমরা ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রশ্ন ফাঁসের কোনো নজির নেই। আশাকরি একবারও কোনো সমস্যা হবে না।
এবারে চার ইউনিট এবং ২ উপ-ইউনিট মিলে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন। মোট আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৭ জন শিক্ষার্থী।
ইত্তেফাক/ইউবি
