আইএলও’র ১০০ বছর পূর্তিতে খুলনায় বিতর্ক উত্সব

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৩

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী ‘বিডিএফ-আইএলও জাতীয় বিতর্ক উত্‍সব-২০১৯’ এর অংশ হিসেবে শেষ হলো খুলনার বিভাগীয় উত্‍সব।

 

কুয়েট ডিবেটিং সোসাইটির সহযোগিতায় খুলনা বিভাগের ১০টি জেলার ১৬টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে প্রতিযোগিতায় কেডিএস (অদৈত্ব) চ্যাম্পিয়ন এবং কেডিএফ (পালের নাও) রানার্সআপ হয়েছে।

 

সমাপনী  আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট ছাত্র কল্যাণ কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. শীবেন্দ্র শেখর শিকদার। বিশেষ অতিথি ছিলেন বিডিএফ এর সাবেক মহাসচিব বর্তমান সাংবাদিক মাহফুজ মিশু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনুদ্দীন। অনুষ্ঠানে বিডিএফ এর বর্তমান সভাপতি আব্দুল্লাহ মহম্মদ শুকরানাসহ বিডিএফের অন্যান্য কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্ব পালন করেন বিডিএফ খুলনা বিভাগীয় কো-কনভেনার ইসমেত জেরিন।

 

ইত্তেফাক/এএম