হাতের মেদ কিছুতেই ঝরছে না?

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৮:৩৮

সচরাচর পেটের মেদের দিকেই আমাদের মনোযোগ থাকে বেশি। কিন্তু হাতেও জমতে পারে মেদ। আর এই মেদ মোটেও ভালো কিছু নয়। বয়সের সাথে সাথে মেটাবলিক রেট কমতে শুরু করে। এতে করে শরীরে অবাঞ্ছিত মেদ জমতে পারে যখন তখন। খাওয়াদাওয়ায় অনিয়ম, ভুলভাবে জীবন-যাপন এর পেছনে দায়ী। এই হাতের মেদ ঝরাতেও প্রচুর কষ্ট করতে হয়। 

ছেলে কিংবা মেয়ে দুয়ের জন্যেই এটি একটি সমস্যা। মেয়েদের ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরনের ক্ষরণ কমে যায়। ফলে এই সমস্যা দেখা দেয়। তবে প্রতিদিনকার অভ্যাস বদলালে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে। 
পুষ্টিবিদরা অবশ্য জানান এই মেদ ঝরানো সম্ভব একটু চেষ্টা করলে। অথবা এই মেদ প্রতিরোধ করাও সম্ভব। দক্ষ টেকনিশিয়ানের শরণাপন্ন হলে আপনার ওজনের ভিত্তিতে তিনিই ডায়েট সেট করে দিতে পারেন। কিন্তু কেমন ডায়েট মানবেন? আর কিভাবেই বা এই মেদ প্রতিরোধ করবেন? আসুন জেনে নেই:

ডায়েট বদলান

খাদ্যতালিকা থেকে শর্করা সরিয়ে ফেলার চেষ্টা করুন

লক্ষ্য রাখুন ডায়েটে যেন প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে। ফ্যাট একদমই কম গ্রহণ করবেন। খাদ্যতালিকা থেকে শর্করা সরিয়ে ফেলার চেষ্টা করুন। অনেকে ভাবেন ভাত ছাড়া যাবেনা। এটা ভুল ধারণা। রুটি খাওয়ার অভ্যাস করুন। খাবারে ডাল, মাংস আর ডিম দিয়ে পেট ভরানোর চেষ্টা করুন। তাতে ভাতের চাহিদা কমবে। ভেজিটেরিয়ানরা উদ্ভিজ্জ আমিষের আশ্রয় নিতে পারেন। সকালের খাবার বাদ দেয়া যাবেনা। নিয়ম করে খাবার গ্রহণ করুন। 

প্রচুর পানি খান

চেষ্টা করবেন প্রচুর পানি পান করার

চেষ্টা করবেন প্রচুর পানি পান করার। লবণ খাওয়া কমান। পানি আপনার শরীরে জমাট বাধবে না। লবণের সাথে জমে পানি শরীরে জমাট বাঁধে। তাই লবণ খাওয়া কমান। 

মিষ্টি বাদ দিন

মিষ্টি খাওয়ার অভ্যাসটা আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করুন

মিষ্টি বাদ দেয়া পুরোপুরি সম্ভব না। তবে আস্তে আস্তে অভ্যাসটা ছাড়ার চেষ্টা করুন। মিষ্টি খেলে এমনিতেও শরীরে অনেক সমস্যা দেখা দেয়৷ 

পেশির ব্যায়াম

এমন কিছু ব্যায়াম করুন যেগুলো পেশিতে চাপ ফেলে

এমন কিছু ব্যায়াম করুন যেগুলো পেশিতে চাপ ফেলে। প্রয়োজনে ফিটনেস এক্সপার্টের সহায়তা নিন।

 

ইত্তেফাক/এআই