মেটাভার্সের অংশীদার হতে চায় মাইক্রোসফটও

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২১:৫৩

হালের ক্রেজ মেটাভার্সের অংশীদার হতে চায় মাইক্রোসফটও। ইগনাইট সম্মেলনে টিম মিটিংগুলির জন্য থ্রিডি অ্যাভাটারের ঘোষণা সেই ইঙ্গিতই দেয়। টিম মিটিংয়ের (ম্যাশ ফর টিম প্রকল্প) জন্য অ্যানিমেটেড ব্যক্তিগত অ্যাভাটার যুক্ত করে এরই মধ্যে মাইক্রোসফটের একধরনের মেটাভার্স-যাত্রা শুরু হয়েছে বলা যায়। এমন কিছু তথ্যই উঠে এসছে ভারতীয় সংবাদমাধ্যম এনিডিতিভি গ্যাজেটে প্রকাশিত এক প্রতিবেদনে। 

এদিকে সত্য নাদেলা তার টুইটার একাউন্টেও মাইক্রোসফট তার মেটাভার্স প্রোডাক্টিভিটি প্লে-র ব্যাপারে আরও বেশি কিছু তথ্য দিয়েছেন। এক ভিডিও টুইটে নাদেলা দেখিয়েছেন, অনলাইন মিটিংগুলিকে আরও ব্যক্তিগত, আকর্ষণীয় এবং মজাদার করার জন্য মেটাভার্সকে কিভাবে ডিজাইন করা হয়েছে। 


 

osoft-satya-nadella-metaverse-plans-vision-teams-mesh-avatar-interaction-present-2597968

 

মাইক্রোসফট টেকনিক্যাল ফেলো অ্যালেক্স কিপম্যান বলেছেন, প্রতিষ্ঠান হিসেবে মাইক্রোসফটের লক্ষ্য কাজের মান বাড়ানো ও কর্মীদের দক্ষ করে তোলা। আমাদের গ্রাহকরা চাহিদা মেটাতেই বিষয়টি নিয়ে ১২ বছর ধরে বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

ম্যাশ ফর টিম নিয়ে কাজ করা মাইক্রোসফটের প্রধান প্রজেক্ট ম্যানেজার কেটি কেলি বলেন, ‘আমাদের চাওয়া হচ্ছে মাইক্রোসফটের এআই প্রযুক্তিকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করা যাতে আমরা ক্যামেরা ব্যবহার করে আপনার মুখ কোথায় আছে তা নির্দেশ করতে পারি এবং আপনার মাথা এবং মুখের নড়াচড়া অনুরেণ করতে পারি।”

ইত্তেফাক/আরকে