শ্রীপুরে কারখানা ব্যবস্হাপক গুলিবিদ্ধ

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২:৩১

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের গুলিতে এমএইচসি অ্যাপারেলস লিমিটেড নামে এক কারখানার ব্যবস্থাপক গুরুতর আহত হয়েছেন। শনিবার গভীর রাতে মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া। 

গুলিবিদ্ধ নিয়াজ মোহাম্মদ রিয়াজের (৪৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। 

জানা গেছে, কারখানা থেকে গভীর রাতে বাসায় ফেরার পথে নিয়াজ মোহাম্মদের ওপর গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিটি তার পেটে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল-হেরা হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, আহত নিয়াজ মোহাম্মদকে নিয়ে হাসপাতালে আছি। তবে কে বা কারা কি কারণে তাকে গুলি করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ইত্তেফাক/ ইআ