বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়টায় নিজেকে প্রতি মুহুর্তে সেরা প্রমাণিত করতে হয়। বিশেষত তরুণদের ডিজিটাল প্রযুক্তি নির্ভর প্রতিটি সেক্টরে দক্ষ এবং পারদর্শী হওয়া এখন যেন সময়ের দাবি। প্রতিযোগিতামূলক প্রতিটি পরীক্ষায় নিজেদের দক্ষতা দিয়েই এখন কেবল টিকে থাকা সম্ভব সাফল্যের দৌড়ে। তবে প্রায় সময়ই দক্ষতা অর্জনের জন্য তরুণরা সঠিক দিকনির্দেশনা খুঁজে পায় না। এ সমস্যার সমাধানে বর্তমানে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে টেন মিনিট স্কুলের স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো।
বাংলাদেশের হাইস্কুল, কলেজ এমনকি অনেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররাও ইংরেজি ভাষা ভয় পায়। শুধু মাত্র স্পোকেন ইংলিশ না জানার জন্য ভর্তি পরীক্ষা, চাকরির ভাইভায় পিছিয়ে পড়ে। ইংরেজিতে অহেতুক এই ভয় কাটিয়ে উঠতে টেন মিনিট স্কুলের রয়েছে ‘ঘরে বসে স্পোকেন ইংলিশ’ কোর্স। এই কোর্সটিতে এনরোল করে ঘরে বসেই যে কেউ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে।
অনেকসময়ই চাকুরিতে বিশেষ দক্ষতা যেমন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এর মত সফটওয়্যার ব্যবহারের দক্ষতা প্রয়োজন পড়ে। চাকরিজীবীদের জন্যও এই স্কিলগুলো ঘরে বসেই শিখে নেওয়ার সুযোগ করে দিচ্ছে টেন মিনিট স্কুল।
এ পর্যন্ত প্রায় ১৫০০০০ জন মানুষ এই কোর্স গুলো এনরোল করেছেন। কোর্সগুলো নিয়েছেন মুনজেরিন শহীদ, সাকিব বিন রশীদ, সোলায়মান সুখন, আবতাহী ইবতেসাম এর মত দেশসেরা শিক্ষকেরা। প্রতিটি ক্লাস রেকর্ডেড থাকায় চাইলেই যেকোনো সময় দেখে নেওয়া যায়৷ কোর্স শেষে এসেসমেন্ট এর মাধ্যমে মূল্যায়ন করা হয় প্রত্যেককে।
নিজেকে আরও দক্ষ, সমৃদ্ধ ও সময়োপযোগী করে তোলার জন্য স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলোর বিকল্প নেই। আগামীকাল (১১ নভেম্বর) ক্যাম্পেইনে এই স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলোর উপর থাকবে বিশেষ মূল্যছাড়। ক্যাম্পেইন চলাকালীন ৯০% এর ও অধিক ছাড়ে কোর্সগুলো এনরোল করে ফেলুন জলদি।
ইত্তেফাক/বিএএফ
