উইলস লিটলের অধ্যক্ষের পদত্যাগ

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২২:১৪

শিক্ষক-কর্মচারীদের দাবির মুখে পদত্যাগ করেছেন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন। ঢাকা জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান অধ্যক্ষ মো. আবুল হোসেন। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে অধ্যক্ষ নিজেই পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন। 

দীর্ঘদিন অধ্যক্ষ মো. আবুল হোসেনর পদত্যাগের দাবি জানিয়ে আসছিল প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীরা। তারই প্রেক্ষিতে আজ তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

জানা গেছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেনের অপসারণ এবং কোনো সরকারি কর্মকর্তাকে সভাপতি করে বিশেষ পরিচালনা পরিষদ গঠনসহ কয়েকটি দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। আজ শিক্ষকের পদত্যাগ দাবিতে প্রতিষ্ঠানটিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে রাত ৮টার দিকে কলেজের অধ্যক্ষ জেলা প্রশাসকের কাছে পদত্যাগ পত্র জমা দেন।

ইত্তেফাক/ ইআ