চুলে টাক পড়তে শুরু করেছে? 

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৮:৪১

মেয়েরা রাতে ঘুমোতে গেলে প্রায়ই মাথার চুল টেনে বেঁধে নেন৷ মূলত ঘুমানোর সময় এপাশ ওপাশ করতে গিয়ে চুলের অবস্থা বাজে হয়ে ওঠে। তাছাড়া চুলের ডগাগুলো ভেঙে যায়না। এমন বহু উপকারের কথাই আলোচনা করা হয়৷ এখন প্রশ্ন হলো, আসলেই কি উপকার মেলে? 

বেশি টেনে বাঁধলে চুলের বিভিন্ন ক্ষতি হতে পারে
চুল বেঁধে ঘুমোতে গেলে অনেক উপকারের কথা থাকলেও কিছু অপকার তো আছেই। বেশি টেনে বাঁধলে চুলের বিভিন্ন ক্ষতি হতে পারে। এইতো কদিন ধরে এসব নিয়ে কথাবার্তা চলছে। হ্যা৷ বেশি জোরে টেনে বাঁধাটা মোটেও ভালো কিছু না। টাক সমস্যার শুরু এই অভ্যাস থেকেই হয়। 

চুল খুলে ঘুমোন। তাতে যে অংশে চুল পড়ে গেছে সেখানে আস্তে আস্তে গজাতে শুরু করবে
আপনি হয়তো এই লেখাটি পড়ার সময়েই খেয়াল করবেন যে আপনার মাথার চুল পড়তে শুরু করেছে। এই সময়ে বরং চুল খুলে ঘুমোন। তাতে যে অংশে চুল পড়ে গেছে সেখানে আস্তে আস্তে গজাতে শুরু করবে৷ চুল বেঁধে ঘুমানোর অভ্যাস দূর করে যত্ন নিন চুলের, দেখবেন ফিরে পাচ্ছেন চুলের হারানো সৌন্দর্য।  

ইত্তেফাক/এআই