চুয়েট, কুয়েট, রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ শনিবার

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ০৬:৪৫

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (খুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে সমন্বতি ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে।

উল্লেখিত, প্রতিটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগামীকাল শনিবার ১০টা থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে ৯ হাজার ২০০ জন ভর্তিচ্ছু অংশ নেবে।

ছবি: সংগৃহীত

এ বিষয়ে রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ জানান, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবপ্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে যে কোনো ধরনের জালিয়াতি রোধে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

রুয়েট কেন্দ্রের সদস্য সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. সেলিম হোসেন জানান, এবার দু’টি গ্রুপ ‘ক’ এবং ‘খ’ এর অধীনে ১৪টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ‘ক’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত ‘খ’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) ৫০০ নম্বরের এমসিকিউ সহ ২০০ নম্বরের অতিরিক্ত মুক্ত হস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ইত্তেফাক/বিএএফ