সিগারেট খাওয়ার বদভ্যাস ত্যাগ করতে পারছেন না? ভাবছেন এই ছেড়ে দেই কিন্তু করা হচ্ছেনা। সিগারেটের নেশা কাটিয়ে ওঠা সত্যিই কঠিন৷ অনেকে ভাবেন আস্তে আস্তে ছেড়ে দিবেন কিন্তু তা করা হয়না। পুরোটাই আপনার ইচ্ছেশক্তির উপর নির্ভর করছে। কিন্তু কিভাবে আদৌ ইচ্ছেশক্তি বাড়াবেন? কিছু সামান্য অভ্যাস গড়ে তুললে বা নিজের দিকে লক্ষ্য রাখলেই সম্ভব৷ আসুন তবে জেনে নেয়া যাক কিভাবে ধূমপানের বদভ্যাস ত্যাগ করবেন।
- ধূমপান মূলত নিকোটিনের চাহিদা পূরণেই করে থাকা হয়। তাই সিগারেটের বদলে নিকোটিনের চাহিদা পূরণ করে এমন কিছু গ্রহণ করুন। বাজারে নিকোটিন গাম পাওয়া যায়। সেই চুইংগাম দিয়ে শুরু করতে পারেন।
- নিকোটিনের রিপ্লেসমেন্ট কোনো দ্রব্য গ্রহণের আগে চিকিৎসকের শরণাপন্ন হোন। কারণ কোন দ্রব্য আপনার দেহে কেমন প্রভাব ফেলবে তা না ভেবেই এগিয়ে যাওয়াটা ভুল।
- স্ট্রেসের কারণে ধূমপান বেড়ে যেতে পারে। তাই এমন কিছু করুন যাতে স্ট্রেস কমে৷ ইয়োগা, মাসাজ করলে স্ট্রেস কমে৷
মদ্যপান কিংবা এলকোহল গ্রহণের প্রবণতা থাকলে বাদ দিন৷ - ঘরের ভেতর এমন কিছুই রাখবেন না যা দেখলে ধূমপানের কথা মনে পড়ে। একদিন নিজে থেকেই ঘর পরিষ্কার করে নিন।
- ফল আর সবজি খাওয়ার পরিমাণ বাড়ান৷ এতে ধূমপানে সৃষ্ট ক্ষতিগুলো কিছুটা কমবে৷
