চোখের নিচে ফোলা কমাতে কী করবেন 

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০১:৩৫

চোখের সৌন্দর্য ম্লান হয়ে যায় যদি চোখের নিচে কালো দাগ, ফোলা ফোলা ভাব এবং চোখের কোণে লাল আভা দেখা দেয়। এ নিয়ে রূপ সচেতন নারীদের দুশ্চিন্তার শেষ নেই। 

চোখ বিভিন্ন কারেণ ফোলা ফোলা দেখাতে পারে। সাধারণত ঘুম থেকে ওঠার পর চোখ ফুলে থাকে। এটা অস্বাভাবিক কিছু নয়। সময়ের সঙ্গে ঠিকও হয়ে যায়। সবসময় ফোলা চোখ কিন্তু রোগের লক্ষণও হতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে প্রতিদিনের কিছু অভ্যাস বদল করলেই ফোলা চোখ থেকে রেহাই পাওয়া সম্ভব। সেই সঙ্গে চোখের নিচে কালো দাগও ধীরে ধীরে হালকা হতে শুরু করবে। 

চোখের ফোলা ফোলা ভাব নিয়ে রূপ সচেতন নারীদের দুশ্চিন্তার শেষ নেই

  • লবণ খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে। কারণ লবণ শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। 
  • যদি বেশি বেশি ধূমপানের অভ্যাস থাকে তাহলে আয়ত্বে আনতে হবে, মানে কমাতে হবে ধূমপান। এটা তো সবারই জানা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে সঙ্গে চোখের ফোলা ভাব বাড়াতেও বড় ভূমিকা রাখে। অন্তত সকাল বেলা ওঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ধূমপান করবেন না। আর মদ্যপানও করা চলবে না।

ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে চোখের ফোলা ফোলা ভাব হতে পারে

  • অ্যালার্জি, ত্বকের চুলকানি, একজিমা থাকলে চোখের ফোলাভাব বাড়তে পারে। যাদের এ সব রোগ রয়েছে তাদের অবশ্যই চিকিৎসা করানো উচিত। 
  • কারণে-অকারণে চোখ মাঝেমধ্যেই ঘষা কিংবা ডলে দেওয়ার প্রবণতা চোখের জন্য ক্ষতির কারণ। এমনকি চোখে নখ লেগে গেলেও ফোলাভাব বাড়তে পারে। তাই কখনো হাত না ধুয়ে চোখের দিকে বাড়াবেন না এবং চেষ্টা করবেন যত কম হাত দিয়ে চোখ স্পর্শ করতে।
ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন