শৃঙ্খলা ভঙ্গের দায়ে বড়লেখায় চার ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৯:৪১

মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনজনকে এবং বিদ্রোহী প্রার্থী হওয়ায় একজনকে বহিষ্কার করা হয়।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন-উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুমান অহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাছুম আহমদ এবং দাসেরবাজার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বিমান কান্ত দাস।

এর মধ্যে দাসেরবাজার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বিমান কান্ত দাস আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমানের বিরুদ্ধে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ।

ইত্তেফাক/এএএম