ক্যানসার প্রতিরোধে খাদ্যাভ্যাস বদলান 

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২০:২৩

পৃথিবীতে কোনো খাবারই ক্যান্সার প্রতিরোধের নিশ্চয়তা দিতে পারেনা। তবে খাদ্যাভ্যাসের পরিবর্তন কিছুটা উন্নতি আনতে পারে। মূলত দুই তৃতীয়াংশ সবজি জাতীয় খাবার এবং এক তৃতীয়াংশ প্রাণীজ আমিষের সম্মিলনে আদর্শ খাদ্যতালিকা গড়ে নেয়া যায়।  

ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এমন অনেক খাদ্যই আমাদের আশেপাশে খুঁজে পাওয়া যাবে। আসুন জেনে নেই কোন খাবারগুলো ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে-

রঙিন সবজি

সবজি দেহের মেদ কমাতে সাহায্য করে। ফলশ্রুতিতে কোলন ক্যান্সার, বা কিডনি ক্যান্সার প্রতিরোধেও রঙিন সবজি উপাদেয়
সবুজ আর লাল বর্ণের সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। এ ধরণের সবজি দেহের মেদ কমাতে সাহায্য করে। ফলশ্রুতিতে কোলন ক্যান্সার, বা কিডনি ক্যান্সার প্রতিরোধেও রঙিন সবজি উপাদেয়। 

নাস্তায় পরিবর্তন আনুন

নাস্তায় যদি ফাইবারজাতীয় খাবার যেমন ওটস, রুটি বা সিরিয়াল খাওয়া যায়, তাহলে ভালো হয়
প্রাকৃতিকভাবে উৎপন্ন ফোলেট নামক উপাদান একটি গুরুত্বপূর্ণ ভিটামিন বি এর উৎস। এই উপাদান কোলন, রেকটাম এবং ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। নাস্তায় যদি ফাইবারজাতীয় খাবার যেমন ওটস, রুটি বা সিরিয়াল খাওয়া যায়, তাহলে ভালো হয়। 

প্রসেস করা মাংস খাওয়া বাদ দিন

প্যাকেটজাত বা ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করা মাংস স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর
প্রসেস করা মাংস যেমন বার্গার, কাবাব, শর্মা খাওয়া বাদ দিন। বাজারে জাংক ফুড বা ফাস্ট ফুডের মাংস সচরাচর বিভিন্ন উপায়ে প্রসেস করা হয়। তাছাড়া প্যাকেটজাত বা ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করা মাংস স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সারের মতো সমস্যাও হতে পারে৷ তাই প্রসেস করা মাংস খাওয়া বাদ দিতে হবে। 

টমেটো খান

বিভিন্ন পর্যবেক্ষণে দেখা গেছে টমেটো বিভিন্ন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে
লাইকোপেন নামক পিগমেন্টের কারণে টমেটো লাল বর্ণের হয়। আর বিভিন্ন পর্যবেক্ষণে দেখা গেছে টমেটো বিভিন্ন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বিশেষত প্রস্টেট ক্যান্সার প্রতিরোধে টমেটো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

গ্রিন টি

প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার সহ আরো কিছু ক্যান্সার প্রতিরোধে গ্রিন টির ভূমিকা উল্লেখযোগ্য
গ্রিন টি বেশকিছু ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার সহ আরো কিছু ক্যান্সার প্রতিরোধে গ্রিন টির ভূমিকা উল্লেখযোগ্য। এমনকি ফুসফুসের টিস্যু গঠনেও এর ভূমিকা আছে। তাই নিয়ম করে গ্রিন টি পান করার অভ্যাস করুন। 

পরিমিত পানি খান

মূত্রথলীতে ক্যান্সার হতে পারে এমন উপাদানকে দ্রবীভূত করতে পারে পানি
ব্ল্যাডার ক্যান্সার খুবই ভয়ংকর। মূত্রথলীতে ক্যান্সার হতে পারে এমন উপাদানকে দ্রবীভূত করতে পারে পানি। তাই পরিমিত পানি পান করুন।

ইত্তেফাক/এআই