সিলেট ইউসেপ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২১:০৫

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২০২০ সালের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা দেশ সেরা ফলাফল অর্জন করায় শুক্রবার (২৬ নভেম্বর) এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে আবদুল মোমেন  কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। কারিগরি শিক্ষার এই কার্যক্রম এগিয়ে নিতে সরকার ইউসেপ বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিবে বলে তিনি আশ্বস্থ করেন।

ইউসেপ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো: আবদুল করিম কৃতি শিক্ষার্থীদের অভিন্দন জানিয়ে, তাদের মানবিক গুণাবলী অর্জনের পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসিএ বলেন, ইউসেপ বাংলাদেশ প্রায় ৫০ বছর যাবত সুবিধাবঞ্চিত শিশুদের কারিগরি শিক্ষা প্রদান করে আসছে। সরকার এই কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য ইউসেপ বাংলাদেশ এর পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের সাবেক চেয়ারপারসন ড. ওবায়দুর রব,  সিলেটের জেলা প্রশাসক  এম কাজী এমদাদুল ইসলাম,  সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ ও সিলেট সেনানিবাসের জিওসি মেজর জেনারেল হামিদুল হক প্রমূখ ।  অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো: আবদুল করিম।

 

ইত্তেফাক/আরকে