নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোশাক 'অন্তর্বাস'। সঠিক মাপের স্বাচ্ছন্দ্যপূর্ণ সুন্দর একটি অন্তর্বাস নারীর শুধু সৌন্দর্যই নয় বাড়িয়ে দেয় আত্মবিশ্বাসও।
বিশ্বের অধিকাংশ চিকিৎসকের মতেই শারীরিক গঠন অর্থাৎ স্তনের আকার ঠিক অন্তর্বাস পরিধানের বিকল্প নেই। তবে অবশ্যই এক্ষেত্রে সঠিক মাপ এবং ভালোমানের অন্তর্বাস ব্যবহার করা জরুরি।
তবে অন্তর্বাস নিয়ে রয়েছে অনেক দ্বিমত। অনেকেই মনে করেন অন্তর্বাস পরিধানে হতে পারে ক্যানসার। এছাড়াও অধিক সময় বা পুরো রাত ধরে অন্তর্বাস পরিধানও শরীরের পক্ষে ক্ষতিকর বলে মনে করা হয়। আদতেও কি অন্তর্বাস পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? চলুন জেনে নেই বিশেষজ্ঞদের মতামত।
বিশেষজ্ঞরা বলেছেন, পোশাকের মাধ্যমে ক্যানসার হওয়ার কোন সম্ভাবনা নেই কেননা এটি ডিএনএ- এর অবস্থান পরিবর্তনের ফলে বা পরিবারের বা বংশের কারো ক্যানসার ব্যাধি থেকে থাকলে বা বয়সজনিত রোগব্যাধি থেকে হয়ে থাকে। এর সাথে কোন পোশাকের সম্পর্ক নেই। সেটি অন্তর্বাসই হোক বা সোলোয়ার-প্যান্ট।
