পুরুষেরা প্রায়শই স্বাস্থ্য নিয়ে হেলাফেলা করে থাকেন। কিন্তু প্রতিটি মানুষেরই স্বাস্থ্য পরিবর্তন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। বর্তমানে সাধারণ একটি স্বাস্থ্যগত সমস্যা ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষত কিছু ক্যান্সার শুধু পুরুষদেরই হয়ে থাকে। ক্লান্তি আর অবসাদের লক্ষণকে হালকা ভাবে নেয়ার কিছু নেই।
আজ আমরা এমনই কিছু লক্ষণ নিয়ে কথা বলবো। এমন কিছু দেখলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।
স্তনের আকৃতিতে পরিবর্তন
ব্রেস্ট ক্যান্সার যে শুধু নারীদের হয় এমন না। তবে ব্রেস্ট ক্যান্সার পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক কিছু না। অবশ্য এই ক্যান্সার পুরুষদের হতে পারে। তাই স্তনের আকৃতিতে সামান্য পরিবর্তন লক্ষ্য করলে সতর্ক হওয়া উচিত।
দেহের যেকোনো অংশে লাগাতার ব্যথা
এই সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু লাগাতার দেহে ব্যথা শুরু হলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। বিষয়টি নিয়ে খামখেয়ালি হওয়া উচিত না।
স্ক্রোটাম কিংবা অণ্ডকোষে পরিবর্তন
অণ্ডকোষ বড় হয়ে যাওয়া, ফুলে যাওয়া কিংবা ভারি অনুভূত হলে অণ্ডকোষ ক্যান্সারের সম্ভাবনা থাকে। মূলত ২০ থেকে ৩৯ বছর বয়স্ক পুরুষদের এই ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে।
এক সপ্তাহের বেশি জ্বর
প্রচণ্ড জ্বর ইনফেকশনের কারণে হতেই পারে। তবে এক সপ্তাহের বেশি প্রচণ্ড জ্বর হলে বিভিন্ন ব্লাড ক্যান্সারের ঝুঁকি থাকে। বিশেষত লিউকেমিয়া কিংবা লিমফোমার মতো ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এটি।
হঠাৎ করে ওজন কমে যাওয়া
হঠাৎ করে ওজন কমে যাওয়া ভালো লক্ষণ না। কোনোরকম চেষ্টা ছাড়াই ওজন কমে যাওয়ায় কোনো আনন্দ নেই। ক্যান্সারকোষ দেহের প্রচুর শক্তিক্ষয় করে। তাই ওজন কমাটাই স্বাভাবিক। এরকম হলে ডাক্তার দেখান দ্রুত।
খাদ্য গিলতে অসুবিধা
খাবার কিংবা পানি গিলতে অসুবিধে হলে গ্যাস্ট্রোইনটেস্টিনাল ক্যান্সারের আশঙ্কা থাকে। এমন হলে ডাক্তার এসোফেগাস পরীক্ষা করতে দিতে পারেন। এসোফেগাস অঞ্চলে এম আর আই কিংবা সিটি স্ক্যানও দিতে পারেন।
ত্বকের বর্ণ পরিবর্তন ও রক্তক্ষরণ
ত্বকের পরিবর্তন এবং হুটহাট রক্ত পরিবর্তন স্কিন ক্যান্সারের লক্ষণ। তাই ত্বকের রঙ হুট করে বদলাতে শুরু করলে কিংবা লালচে আভা দেখা দিলে ডাক্তারের সাথে দেখা করুন।
সূত্র: অনহেলথ
