চট্টগ্রামের লোহাগাড়ায় সোমবার (১৩ ডিসেম্বর) রাতে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. জসিম উদ্দিন(৫০) কে আটক করেছে পুলিশ। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মো. জসিম উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া পূর্ব বড় ভেওলার সিকদার পাড়া এলাকার মৃত আহমদ হোসেনের ছেলে।
ওসি জাকের হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার চুনতি ফরেস অফিস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ জসিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
