আগামী ১ জানুয়ারি শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। টেস্ট সিরিজের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড দল। বুধবার (২২ ডিসেম্বর) রাতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এই স্কোয়াড ঘোষণা করে।
চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। ভারতে বিধ্বংসী বোলিং প্রদর্শন করা এজাজ প্যাটেলও নেই স্কোয়াডে। দলে ফিরেছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার, কাইল জেমিসন, ডেভন কনওয়ে ও ম্যাট হেনরি।
আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
একনজরে নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড : টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার ও উইল ইয়ং।
বাংলাদেশের স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ ও ফজলে মাহমুদ রাব্বি।
