দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক হাঁটি হাঁটি পা পা করে আজ ৬৯তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। নানা চড়াই-উতরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। সারাদেশে আজ বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের পাঠানো খবর
ময়মনসিংহ
ময়মনসিংহ প্রতিনিধি জানান, এ উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাব হলরুমে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দৈনিক ইত্তেফাক পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহম্মেদের সঞ্চালনায় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ৭১ টিভি ও জনকন্ঠের স্টাফ রিপোর্টার মো. বাবুল হোসেন। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে রাখেন দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, দৈনিক জাহান পত্রিকার নিবার্হী সম্পাদক আব্দুল হাসিম, দৈনিক আজকের খবর পত্রিকার সস্পাদক মোঃ মোশারফ হোসেন, ময়মনসিংহ বুক সেন্টার প্রতিনিধি আজিজুর রহমান, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নিয়ামুল কবীর সজল, ডেইলি স্টার পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক শ্রী রবীন্দ্র নাথ পাল, একুশে টেলিভিশন এর ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল, দৈনিক সংবাদের জেলা বার্তা পরিবেশক শরীফুজ্জামান টিটু, গাজি টিভি‘র ময়মনসিংহ প্রতিনিধি কাজী মোস্তুফা মুন্না, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রুবেল, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি জগলুল পাশা রসু।
খুলনা
খুলনা অফিস জানায়, দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শামসুর রহমান রোডস্থ খুলনা বু্যুরো অফিসের উদ্যোগে শোভাযাত্রা, সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কৃষক নেতা শ্যামল সিংহ রায়, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহম্মেদ মোল্লা, দৈনিক সমকালের ব্যুরো প্রধান মামুন রেজা, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, আবু তৈয়ব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম, মুহাম্মদ নূরুজ্জামান, শামীম আশরাফ শেলী, মহেন্দ্রনাথ সেন, বিমল সাহা, বিএনপি নেতা মাহবুব কায়সার, জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ড. জাকারিয়া জাকির, কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম, মহানগর জেপির সভাপতি কাজী মাসুদ আহম্মেদ, সাধারণ সম্পাদক ডা. এম. এন আলম সিদ্দিকী, খলিলুর রহমান, নাজমুল হুদা, আবু হাসান, শামীমা পারভীন, রিনা রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আগত অতিথিদের অভ্যর্থনা জানান, দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক। এ সময় ইত্তেফাকের ফটো সাংবাদিক দেবব্রত রায়, বিজ্ঞাপন প্রতিনিধি গাজী মনিরুজ্জামান, অফিস সহকারী তারিকুল আলম উপস্থিত ছিলেন।
বরিশাল
বরিশাল অফিস জানায়, বরিশালে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বরিশাল ক্লাবের গোলাম মাওলা কনভেনশন হলে সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মো. মইদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইকবাল হুসাইন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফরহাদ সরদার, জেলা প্রশাসনের এনডিসি নাজমুল হূদা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাবেক সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল নাগরিক পরিষদের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, সরকারী বিএম কলেজ অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া, সনাক সভাপতি শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ আব্বাস উদ্দিন, ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. এমএ রব, বিএম কলেজের উপাধ্যক্ষ ড. এএস কাইয়ুম উদ্দিন আহমেদ, বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল-আমিন সরোয়ার, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সরদার, সাউথ এ্যাপোলো মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান হালিম রেজা মোফাজ্জেল, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা পুষ্পকলির কথা’র প্রকাশক ও সম্পাদক শামীমা সুলতানা, আলম বুক এজেন্সির স্বত্ত্বাধিকারী আলম সিকদার, রকি নিউজ এজেন্সির মো. রকি, দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসের ফটো সাংবাদিক ফারুক লিটু, মুলাদী সংবাদদাতা আলমগীর হোসেন সুমন, বানারীপাড়া সংবাদদাতা এস. মিজানুল ইসলাম, বাকেরগঞ্জ সংবাদদাতা মো. গোলাম মোস্তফা, হিজলা সংবাদদাতা মো. আলহাজ¦, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মো. মাইনুল ইসলাম মুনির, সাধারণ সম্পাদক আবুল কালাম কালু, সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম বাদল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন ইউনিভার্সিটি অব গ্লোব ভিলেজ এর জনসংযোগ কর্মকর্তা মেহেদি হাসান শুভ।
ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীতে সুধী সমাবেশ
স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, দৈনিক ইত্তেফাক এর ৬৯তম বর্ষে পদার্পন উপলক্ষে রাজশাহীতে সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর কাদিরগঞ্জস্থ রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে কেকও কাটা হয়। অনুষ্ঠানে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে, বাঙালির স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া যাঁদের ত্যাগ, পরামর্শ ও ভালোবাসায় দৈনিক ইত্তেফাক কয়েক প্রজন্ম পেরিয়ে এসেছে, তাদেরও শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। ইত্তেফাকের রাজশাহীস্থ স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান ও ফটোসাংবাদিক আজাহার উদ্দিনের যৌথ সঞ্চালনায় সুধী-সমাবেশে রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. দুলাল চন্দ্র বিশ্বাস, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আাব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জোবাইদা আয়েশা সিদ্দিকা, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. তানবিরুল আলম, রাজশাহী বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা কামরান হাফিজ ও মেরাজুল আলম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তানজিমুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ ইবনে ওবায়েদ, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশু, দৈনিক ভোরের ডাকের রাজশাহী প্রতিনিধি জামাল উদ্দিন, ফটোসাংবাদিক মুকুল হোসেন ও বিশিষ্ট পরিবহণ ব্যবসায়ী সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
‘ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মরহুম মানিক মিয়ার সাংবাদিকতা ও আদর্শ পথিকৃত হয়ে থাকবে’
সিলেট অফিস জানায়, দৈনিক ইত্তেফাক এর ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট প্রেসক্লাবের ‘আমিনূর রশীদ চৌধূরী মিলায়তনে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর সভাতিত্বে সুধী সমাবেশে এতে প্রধান অতিথি হিসাবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী চৌধূরী, বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ড. আহমদ আল কবীর, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, কাউন্সিলার কয়েস লোদী, কাউন্সিলার সালেহ আহমদ সেলিম, সিলেট লিডিং ইউনিভার্সিটির সহকার রেজিষ্টার আলমগীর হোসাইন, সিকৃবির অতিরিক্ত পারিচালক খসরু মোহাম্মদ সালাউদ্দিন, সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল আবদুর রউফ তাপাদার, বিশিষ্ট ব্যাংকার মুশতাক আহমদ চৌধূরী,জাতীয় পার্টির জেপি‘র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন, প্রবাসী কমিনিনিটি নেতা শেরওয়ান কামালী, প্রবাসী নজরুল ইসলাম চৌধূরী। সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাব সেক্রেটারী আবদুর রশিদ রেনু, আবু তালেব মুরাদ, আবদুল কাদের তাপাদার, আমজাদ হেসাই, আবদুর রাজ্জাক,এনামুল হক জুবের, খালেদ আহমদ, মুহিত চৌধুরী, ইকবাল মাহমুদ, শাহ মুজিুবর রহমান জকন,মুহিবুর রহমান, ফটোসাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ইত্তেফাক সংবাদদাতা. মো আহসান হাবীব, চৌধূরী দেলওয়ার হোসেন জিলন,শফিক আহমদ শফি, আমিরুল ইসলাম চৌধূরী এহিয়া, শরিফ আহমদ, প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণ মানুষের পত্রিকা দৈনিক ইত্তেফাক দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে এ পর্যন্ত মানুষের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। দৈনিক ইত্তেফাকের ভূমিকা অনন্য ইতিহাস। তারা বলেন, ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মানিক মিয়ার দেশপ্রেম সর্বজন বিদিত। মরহুম মানিক মিয়ার সাংবাদিকতা ও আদর্শ পথিকৃত হয়ে থাকবে।
দিনাজপুর
স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাক দিনাজপুর অফিসের স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান-এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, বাংলাদেশ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় নেতা বিশিষ্ট শিল্পপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহীন হোসেন, নাসিব দিনাজপুরের সিনিয়র সহ-সভাপতি শম্পা দাস মৌ, বিশিষ্ট লেখিকা ও দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান।
যশোরে সুধিসমাবেশ অনুষ্ঠিত
যশোর অফিস জানায়, দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার প্রেসক্লাব যশোরে সুধিসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য রওশন জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও সম্পাদক তৌহিদুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক মাহমুদ হাসান বুলু বক্তব্য রাখেন। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক এইচআর তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাক যশোর অফিসের স্টাফ রিপোর্টার আহমেদ সাঈদ বুলবুল স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাবেক সভাপতি মামুন রহমান ও সাজেদ রহমান বকুল, সাংবাদিক ইউনয়ন যশোরের সম্পাদক আকরামুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি তরিকুল ইসলাম তারু, উদীচীর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু ও সম্পাদক সাজ্জাদ হোসেন বিপ্লব সংস্কৃতিসেবী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তাড়াশ, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ প্রতিনিধি ও তাড়াশ সংবাদদাতা জানান, তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইত্তেফাকের রায়গঞ্জ সংবাদদাতা প্রবীণ সাংবাদিক দীপক কুমার কর। তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তাফার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক চলনবিল পত্রিকার সম্পাদক ও পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, ছাত্রলীগের সভাপতি ইকবার হাসান রুবেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ইত্তেফাকের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মাহমুদুল কবীর, উল্লাপাড়া সংবাদদাতা এ আর জাহাঙ্গীর, শাহজাদপুর সংবাদদাতা শফিউল হাসান চৌধুরী, কামারখন্দ সংবাদদাতা রাকিবুল ইসলাম রুবেল, তাড়াশ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলমামুন সরকার। প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান,প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা,সাবেক সাধারন সম্পাদক আ ফ ম কাউসার এমরান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আকরাম,আশিকুল ইসলাম, মফিজুর রমান লিমন,শিহাব উদ্দিন বিপু,মোশারফ হোসেন বেলাল,আজিজুল ইসলাম সঞ্চয়,মনির হোসেন টিপু,জুলকার নাইন,জিয়াদুল হক প্রমুখ।
মাদারীপুর
মাদারীপুর প্রতিনিধি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকার কার্যালয়ে কেক কাটেন যুদ্ধকালিন কমান্ডার খলিল বাহিনীর প্রধান ও সাবেক পৌর চেয়ারম্যান খলিলুর রহমান খান। স্বাস্থ্যমিধি মেনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহজাহান খান। অন্যদের মধ্যে আলোচনা করেন ডেইলি মর্নিং গ্লোরীর সম্পাদক ও প্রকাশক বজলুর রহমান মন্টু খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, হিন্দ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাদারীপুর জেলা সহকারী পরিচালক মুহিদ উদ্দিন মোল্লাসহ নানা পেশার মানুষ।
গোপালগঞ্জ
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের গোপালগঞ্জ প্রতিনিধি খোন্দকার এহিয়া খালেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দিপু, সাধারণ সম্পাদক এ্যাড. মাহাবুবুর রহমান, দৈনিক সমকালের গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ কুমার সাহা, সাংস্কৃতিক কর্মী রতন মজুমদার, নাট্য প্রশিক্ষক ও নাট্যজন এসএম সবুর, ইত্তেফাকের বশেমুরবি প্রতিনিধি রায়হানুল ইসলাম সৈকত, টুঙ্গিপাড়া সংবাদদাতা বিএম গোলাম কাদের সহ শিক্ষার্থী, শিক্ষক, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ত্রিশাল, ময়মনসিংহ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় ত্রিশাল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক মহাব্যবস্থাপক (কৃষি) ও বিশিষ্ট কলামিষ্ট এবং বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত লেখক কৃষিবিদ নিতাই চন্দ্র রায়। ক্লাবের সাধারন ফকরুদ্দীন আহমেদের সভাপিতত্বে ও দৈনিক ইত্তেফাকের ত্রিশাল সংবাদদাতা ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবজমিন প্রতিনিধি শফিকুল ইসলাম, গনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খ.ম শফিকুল হক, ভোরের দর্পন প্রতিনিধি এ্যাডভোকেট আরিফুর রহমান রাব্বানী, বাংলাদেশ সমাচার প্রতিনিধি আব্দুল মালেক , স্বাধীন সংবাদ ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলম তপু,বাংলাদেশের খবর প্রতিনিধি ফাতেমা শবনম, ঢাকার ডাক প্রতিনিধি জাকিয়া বেগম আকলিমা, আল-মিনার প্রতিনিধি আনিছুর রহমান বিপ্লব প্রমুখ।
মাগুরা
মাগুরা প্রতিনিধি জানান, আনন্দঘন পরিবেশে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। মাগুরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক চ্যানেল আই ও কালের কন্ঠের মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কন্ডু । বিশেষ অতিথি ছিলেন দৈনিক খেদমত পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক খান শরাফত হোসেন , সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আরজু সিদ্দিকী । স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের মাগুরা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট অমিত মিত্র । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এনটিভির ষ্টাফ রিপোর্টার সাংবাদিক শফিকুল ইসলাম শফিক ।
জুড়ী, মৌলভীবাজার
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের জুড়ীতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডাকঘর এলাকায় অবস্থিত ইত্তেফাকের জুড়ী অফিসে উপজেলা সংবাদদাতা কামরুল হাসান নোমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, জুড়ী থানার এসআই সোহানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, ইউপি সদস্য জাকির হোসেন মনির, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আল আজাদ সোহাদ, কয়েছ আহমদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদ ফয়ছল মাহমুদ, সাংবাদিক বদরুল ইসলাম, ফখরুল ইসলাম, শাহ আলম, আল আমিন, বেলাল হোসাইন, মাইকেল নবরুম, খুরশেদ আলম, আব্দুস সবুর, প্রমুখ।
জামালপুর
জামালপুর প্রতিনিধি জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা প্রতিনিধি এস এম এ হালিম দুলাল জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ষপূতি অনুষ্ঠানের আয়োজন করেন। তার সঞ্চালনায় জামালপুর প্রেসক্লাবের সভাপতি, চ্যানেল আই এর সাংবাদিক হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর থেকে প্রকাশিত দৈনিক জামালপুর কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আলহাজ মো.ছানোয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়া কলেজের উপাধ্যাক্ষ্য অধ্যাপক মো.সুরুজ জ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান, জামালপুরের বহুল প্রচারিত পল্লী কন্ঠ প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক নূরুল হক জঙ্গী। এছাড়াও উপস্থিত ছিলেন কালেরকন্ঠ এর সাংবাদিক মোস্তুফা মনজু, বাংলা ভিশন টিভির সাংবাদিক জাহিদ হাবিব, দৈনিক সচেতন কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক,সাংবাদিক মোখলেছুর রহমান লিখন,সাংবাদক মোস্তাফিজুর রহমান কাজল, দৈনিক ইত্তেফাক মেলান্দহ সংবাদদাতা শাহ জামাল,সাংবাদিক আইনাল হক কালা চান, প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য শীলা আহম্মেদ, খোলা কাগজের জেলা প্রতিনিধি মিঠু আহম্মেদ প্রমুখ।
শরীয়তপুর
শরীয়তপুর প্রতিনিধি জানান, ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। দৈনিক ইত্তেফাকের শরীয়তপুর জেলা প্রতিনিধি ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসিফ, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান বেপারী, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবদুল মান্নান হাওলাদার, এটিএন বাংলার শরীয়তপুর প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, মানবজমিন প্রতিনিধি শেখ খলিলুর রহমান, বাংলাভিশন প্রতিনিধি শহিদুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক এম. হারুন অর রশিদ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয়।
শেরপুর
শেরপুর প্রতিনিধি জানান, ফুলেল শুভেচ্ছা আর মিষ্টিমুখের মধ্য দিয়ে শেরপুরে দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ইত্তেফাকের শেরপুর জেলা প্রতিনিধি সুশীল মালাকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুধাময় দাস। শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরীফুর রহমান বিশেষ অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, নারী উদ্যোক্তা আইরিন পারভীন, আ.স.ম. সোহেল নয়ন, পুলিশ লাইন্স স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাংবাদিক ও জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, উদীচী সভাপতি তপন সারোয়ার, শিক্ষাবিদ এস এম আবু হান্নান, বাসস সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু, শহীদ গোলাম মোস্তফার ভাই মোশাররফ হোসেন তালুকদার প্রমুখ।
গাজীপুর
গাজীপুর প্রতিনিধি জানান, কেক কাটা, আলোচনাসভা ও মিষ্টিমুখ করানোর মধ্যদিয়ে শুক্রবার গাজীপুরে দেশের ঐতিহ্যবাহী গণমানুষের কন্ঠস্বর দৈনিক ইত্তেফাকের ৬৯তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুর ক্লাব লিমিটেডের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। দৈনিক ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক ও মো. খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র মন্ডল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শরীফ আহমেদ শামীম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, ইত্তেফাকের কাপাসিয়া সংবাদদাতা আসাদুজ্জামান সাদ প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মিনারুল হক, সাংবাদিক ইকবাল আহমদ সরকার, মো. দেলোয়ার হোসেন, শামসুল হক ভূইয়া, হাসমত আলী, রুহুল আমীন, কামাল হোসেন বাবুল, এডভোকেট আনোয়ার হোসেন, শিক্ষক আবুল বাশারসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হবিগঞ্জ
হবিগঞ্জ প্রতিনিধি জানান, দৈনিক ইত্তেফাকের ৬৯তম জন্মদিন উপলক্ষে সকাল ১১ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। বক্তব্য রাখেন অ্যাডভোকেট শফিকুর রহমান চৌধুরী, দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মো. শাবান মিয়া, দৈনিক স্বদেশ বার্তা সম্পাদক মো. ইসমাইল হোসেন, দৈনিক সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক,দৈনিক এক্সপ্রেস সম্পাদক মো. ফজলুর রহমান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ শামছুল হুদা, দৈনিক হবিগঞ্জেরমুখ সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মো. ফরিয়াদ,প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নাহিজ, প্রেসক্লাব সাধারন সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সায়েদুজ্জামান জাহির, রাসেল চৌধুরী ও সৈয়দ এখলাছুর রহমান খোকন এবং বাদল রায় ও রাশেদ আহমদ খান প্রমুখ।
বড়লেখা, মৌলভীবাজার
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বড়লেখা মিডিয়া সেন্টারে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রব। ইত্তেফাকের বড়লেখা সংবাদদাতা তপন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা ফনি চন্দ্র শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু, কমিউনিস্ট পার্টি বড়লেখা উপজেলা শাখার সাবেক সভাপতি ধনঞ্জয় দে, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, শাবিপ্রবির কর্মচারী সমিতির সভাপতি মো. শাহাজান সিরাজ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ, সাংবাদিক দেলোয়ার হোসাইন, এ.জে লাভলু, রিপন দাস, মস্তফা উদ্দিন, আশফাক জুনেদ, এবাদুর রহমান জাকির প্রমুখ।
চাটমোহর, পাবনা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহর পৌর শহরের জিরো পয়েন্টে বে-সরকারি সংস্থা হারডো'র হল রুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের পাবনা প্রতিনিধি অধ্যাপক রুমি খোন্দকারের সভাপতিত্বে ও চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের চাটমোহর প্রতিনিধি হেলালুর রহমান জুয়েলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম,সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু,উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাপস রঞ্জন তলাপাত্র,ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ঈশ্বরদী প্রতিনিধি স্বপন কুমার কুন্ডু,সুজানগর প্রতিনিধি শেখ তৌফিক হাসান,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক,এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু,হারডোর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
কুষ্টিয়া
কুষ্টিয়া প্রতিনিধি জানান, দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুষ্টিয়া প্রেস ক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মুন্সি মো. মনিরুজ্জামান। কুষ্টিয়া প্রেসক্লাবে সভাপতি আল-মামুন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী কৌশুলী আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া বিএমএ শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক এএফএম আমিনুল হক রতন, সন্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক যুগ্ম কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল আলম টুকু ও জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসিন। অন্যান্যের মধ্যে ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, কুষ্টিয়া প্রেসক্লবের সাবেক সভাপতি মুকুল খসরু, সাপ্তাহিক কুষ্টিয়া বার্তার সম্পাদক হাজী খাদেমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার ইকবাল মাহমুদ, দৈনিক কুষ্টিয়া দর্পনের সম্পাদক মজিবুল শেখ, মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক,এ্যাডভোটেক সিরাজ প্রমানিক প্রমূখ বক্তব্য রাখেন।
কুড়িগ্রামে ইত্তেফাকের ৬৯ বছরে পদার্পনে খেতাবপ্রাপ্ত দুই বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, দৈনিক ইত্তেফাক এর গৌরবের ৬৯ বছরে পদার্পণে মহান মুক্তিযুদ্ধে বীর সেনানী বীর বিক্রম শওকত আলী সরকার এবং বীর প্রতীক মো. আব্দুল হাই সরকারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সম্মাননা প্রদান, শুভেচ্ছা বিনিময়, আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়। এসময় দৈনিক ইত্তেফাকের ৬৯ বছরে পদার্পনের লোগো সম্বলিত সম্মাননা স্মারক ক্রেষ্ট ও স্থানীয় তৈরী চাদর বীর প্রতীক মো: আব্দুল হাই সরকার এবং আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয়। বীর বিক্রম শওকত আলী সরকার অসুস্থ থাকায় তার সম্মাননা সামগ্রী পরবর্তীতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দৈনিক ইত্তেফাকের উত্তোরোত্তর সম্মৃদ্ধি কামনা করে শুভেচ্ছা বিনিময় ও আলোচনায় অংশ নেন- কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো: কাজিউল ইসলাম, কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, জেলা তথ্য বিভাগের উপ-পরিচালক নুরুন্নবী খন্দকার, মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আহমেদ রিন্টু, কুড়িগ্রাম সরকারী মহাবিদ্যালয়ের উপাধাক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, ঘাতক দালাল নির্মুল কমিটির আহ্বায়ক দুলাল বোস, সাংবাদিক সফিকুল ইসলাম বেবু, ইউনুস আলী, লাইলী বেগম, খন্দকার মাহফুজ টিউটর, রেজাউল করিম রেজা, ইউসুফ আলমগীর, ইত্তেফাক কুড়িগ্রাম প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিলমারী প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা নজরুল ইসলাম সাবু, নাগেশ্বরী সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টু, রাজারহাট সংবাদদাতা আলতাফ হোসেন, ফুলবাড়ী সংবাদদাতা অনিল চন্দ্র রায় সহ গণমাধ্যম কর্মী, সুধিবৃন্দ ও পত্রিকার এজেন্টগণ।
বড়াইগ্রাম, নাটোর
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে দৈনিক ইত্তেফাক এর ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। শুক্রবার সকালে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে ইত্তেফাক সংবাদদাতা ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব নজরুল ইসলাম মৃধা। প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ার্দ্দার ও মৌটুসি আক্তার মুক্তা, প্রকৌশলী আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসান ফারুক, প্রধান শিক্ষক তোজাম্মেল হক (হীরা), চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আক্কাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, বড়াইগ্রাম পৌরসভার কাউন্সিলর রাণী বেগম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ আলী গাজী, প্রচার সম্পাদক মতিউর রহমান সুমন, কোষাধ্যক্ষ আসমত আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টঙ্গী, গাজীপুর
টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুর মহানগরের টঙ্গীতে কেক কেটে ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর ২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল। টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ শাহ আলম, ইত্তেফাকের টঙ্গী সংবাদদাতা কাজী রফিক, তাতীলীগ নেতা খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা খালেদ সাইফুল্লা সেলিম, যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার, সাংবাদিক সুজন সারোয়ার, সাংবাদিক বিএ রায়হান প্রমূখ।
গাইবান্ধা
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক গোবিন্দলাল দাস, কবি সরোজ দেব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, উদীচী গাইবান্ধা জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, স্থানীয় পত্রিকা দৈনিক জনসংকেতের সম্পাদক দীপক কুমার পাল, বিশিষ্ট কবি ও গীতিকার এবং কালের কন্ঠের প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক (ভারঃ) আবেদুর রহমান স্বপন, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জেলা বারের সাধারণ সম্পাদক ও নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সমকালের জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী, মানবকন্ঠের জেলা প্রতিনিধি এবিএম ছাত্তার, জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাবু, গাইবান্ধা ডট নিউজের সম্পাদক কায়সার রহমান রোমেল, ইত্তেফাকের পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম পাতা। উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা, ফোকাস বাংলার ফটো সাংবাদিক কুদ্দুস আলম, সাংবাদিক উত্তম সরকার, আব্দুল মান্নান চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডিবিসি নিউজ টিভির জেলা প্রতিনিধি রিকতু প্রসাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, রানা পাপুল, আমাদের সময়ের প্রতিনিধি খায়রুল ইসলাম, ওয়ার্কাস পাটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পরিবর্তন পাঠাগারের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক মোরসালিন হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।
গৌরীপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ময়মনসিংহের গৌরীপুরে দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গৌরীপুর প্রেসক্লাব থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়। দৈনিক ইত্তেফাকের গৌরীপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহম্মেদ, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, প্রেস ক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউছার, সুজনের সভাপতি রিয়াজুল হাসনাত, বাসদের সমন্বয়ক আমিনুল ইসলাম, সহযোগি অধ্যাপক এমদাদুল হক, পৌরসভার সাবেক কাউন্সিলর আঃ কাদির, সাংবাদিকের ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন ও আবু কাউছার চৌধুরী রন্টি, উদীচীর সভাপতি পলাশ মাজহার, বিশিষ্ট ঠিকাদার নজরুল ইসলাম খাঁন মিন্টু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আমিরুল মোমেনিন, প্রভাষক কবি সেলিম আল রাজ, আজকের পত্রিকার প্রতিনিধি আরিফ আহম্মেদ, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি রাকিবুল ইসলাম, ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি মোঃ শাহজাহান কবির, সহকারি শিক্ষক বিজন সরকার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বোরহান, আব্দুল কাদির, মহসিন মাহমুদ, হলি সিয়াম শ্রাবণ, এইচটি তোফাজ্জল, মোকলেছুর রহমান, সুপক উকিল, ডিজিটাল টি স্টলের মালিক হারুন মিয়া।
মেহেরপুর
মেহেরপুর প্রতিনিধি জানান, কেক কাটা, আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে দৈনিক ইত্তেফাকের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইত্তেফাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহাবুব চান্দুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরল আহমেদ, সাংস্কৃতিক কর্মী আনোয়ারুল হক কালু। বক্তব্য দেন, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, সাংস্কৃতিক কর্মী শামিম জাহাঙ্গীর সেন্টু, প্রভাষক আযাদ আলী, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক ও প্রথম আলো প্রতিনিধি আবু সাঈদ।
গোপালপুর, টাঙ্গাইল
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের গোপালপুরে দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ মল্লিক। প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাকের গোপালপুর সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম ফারুক, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. আ. করিম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাসুম প্রমূখ। এ সময় সংবাদকর্মী, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদান রেখেছে দৈনিক ইত্তেফাক
বাগেরহাট প্রতিনিধি জানান, এ উপলক্ষে শুক্রবার সকালে বাগেরহাট প্রেসক্লাব হলরুমে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দৈনিক পল্লীবাংলা পত্রিকার সম্পাদক শেখ আজমল হোসেনের সঞ্চালনায়বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নীহার রঞ্জন সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক অধ্যাপক এবিএম মোশারফ হুসাইন। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি এ্যাডভোকেট মো: শাহআলম টুকু, দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও সাবেক সভাপতি মো: দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি শেখ আহসানুল করিম, দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সাবেক সভাপতি বাবুল সরদার ৭১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, দৈনিক যুগান্তর পত্রিকার জেলা পতিনিধি শওকাত আলী বাবু, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি খন্দকার আকম উদ্দি সাখী, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: ইয়ামিন আলী, আরটিভির জেলা প্রতিনিধি এস এম সামছুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদান রেখেছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে মুক্তিযুদ্ধের সময় একটি লাইন ছিল লাখ মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা। ইত্তেফাক যাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির কল্যান করবে বলে সবাই আশাবাদ ব্যাক্ত করেন।
রাজবাড়ী
রাজবাড়ী প্রতিনিধি জানান, দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কেক কাটেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. মাঈন উদ্দিন চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাইফুল হুদা, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, দৈনিক ইত্তেফাকের রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. মাহ্ফুজুর রহমান, দৈনিক যুগান্তরের রাজবাড়ী প্রতিনিধি মো. হেলাল মাহমুদ, এশিয়ান টিভি’র গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মো. কামাল হোসেন, আসিফ মাহমুদ, আনন্দ টিভি’র কামরুল ইসলাম মিঠু সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাধীনতা পরবর্তী কালেও ইত্তেফাক তার গুণগত মান ধরে রেখেছে
ভাণ্ডারিয়া(পিরোজপুর)সংবাদদাতা জানান, পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুক্রবার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আনোয়ার হোসেন মঞ্জু গ্যালারির উদ্যোগে এবং ইত্তেফাক পাঠক ফোরামের সহযোগীতায় স্থানীয় খন্দকার ইঞ্জিয়ার মোশারফ হোসেন অডিটরিয়ামে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৯ তম প্রতিষ্ঠাবাষিকী পালন উপলক্ষে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। আলোচনা সভায় জাতীয় পার্টি - জেপির উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। আরও বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার খান এনায়েত করিম, জাতীয় পার্টি - জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জাতীয় পার্টি - জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ওসি তদন্ত মেহেদি হাসান, জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান চৌধুরী, উপজেলা হিন্দু, বৌদ্ধ্য, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রে নাথ বসু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমীন শাহীন, শিক্ষক মো. শফিকুল ইসলাম আযাদ, সাংবাদিক শঙাকর জীৎ সমদ্দার, রিয়াজ মাহাম্মুদ মিঠু, মো. সগির হোসেন, মো. লাকমান হোসেন,ইত্তেফাক পাঠক ফোরোমের উপজেলা সহসভাপতি বাবুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক দিপু সাহা প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সীমা রানী ধর বলেন, দৈনিক ইত্তেফাক দেশ স্বাধীনে যে অগ্রণী ভূমিকা রেখেছে তা স্বাধীনতা পরবর্তী সময়েও তার গুণগত মান ধরে রেখেছে। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা একান্ত আবশ্যক বলেও তিনি মন্তব্য করেন।
‘দৈনিক ইত্তেফাক ও মানিক মিয়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে ওতোপ্রোতভাবে জড়িত’ ‘’
স্টাফ রির্পোটার,রংপুর জানায়, দৈনিক ইত্তেফাকের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে কেককাটা ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাকের তারাগঞ্জ সংবাদদাতা খবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার সুমিত ভৌমিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদের পক্ষ থেকে মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা আনছারী। এছাড়াও উপস্থিত ছিলেন- দৈনিক আখিরার সম্পাদক মাসুদার রহমান মিলু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম আলমগীর, দৈনিক ইত্তেফাকের গঙ্গাচড়া উপজেলা সংবাদদাতা কমল কান্ত রায়, মিঠাপুকুর উপজেলা সংবাদদাতা শামীম আখতার, বদরগঞ্জ উপজেলা সংবাদদাতা কামরুল ইসলাম, উত্তরবাংলা স্টাফ রিপোর্টার মমিনুল ইসলাম রিপন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মোবাশ্বের আহমেদ।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা বলেন, ‘দৈনিক ইত্তেফাক ও মানিক মিয়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। তার স্মৃতির স্মরণে মানিক মিয়া এভিনিউ নামে একটি সড়ক নামকরণ করা হয়েছে। দৈনিক ইত্তেফাক বাংলাদেশের অতীত ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে এই আশাবাদ ব্যাক্ত করি।’
মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবর্ষ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি সুপার মার্কেট এলাকা প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন অফিসার বদর-উদ-দোজা ভূঁইয়া, সাবেক সভাপতি আরিফ-উল- ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান, দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ প্রতিনিধি বাছিরউদ্দিন জুয়েল, সাবেক সাধরন সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর ও সোনিয়া হাবিব লাবনি, আতিকুর রহমান টিপু, মাহাবুব আলম লিটন, মাহাবুব আলম বাবু, মো. গোলজার হোসেন, সুমন ইসলাম, নাদিম মাহমুদ, আরাফাত রায়হান সাকিব, সাগর হোসেন, সুমিত সুমন ও মৃদুল হোসেন প্রমুখ।
‘স্বাধীন বাংলাদেশ গঠনে দৈনিক ইত্তেফাক অগ্রণী ভূমিকা পালন করেছে’
পিরোজপুর অফিস জানায়, পিরোজপুর প্রেসক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে ইত্তেফাকের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মুনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, প্রফেসর শেখ সাইদুর রহমান, প্রেসক্লাবের আহ্বায়ক গৌতম চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র সাইদুল্লাহ লিটন, প্রেসক্লাব সদস্য সচিব এস এম রেজাউল ইসলাম শামীম, নারী নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি, মাতোয়ারা বেগম, খালেদা আক্তার হেনা, সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, সুজনের সহ সভাপতি ফিরোজ খান, এডভোকেট আবুল কালাম আকন, সাংবাদিক শিরীনা আফরোজ, তরুণ রাজনৈতিক নেতা রাসেল পারভেজ রাজা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, আইনজীবি, শিক্ষক, ব্যবসায়ী, নারীনেত্রী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী অংশ নেন। অনুষ্ঠানে বক্তাগণ বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গঠনে দৈনিক ইত্তেফাকের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন। পাশাপাশি ইত্তেফাক প্রতিষ্ঠাতা সম্পাদক ও পিরোজপুরের কৃতি সন্তান তফাজ্জল হোসেন মানিক মিয়ার আজীবন কৃতিত্বপূর্ণ অবদানকে তুলে ধরেন। ইত্তেফাক প্রতিষ্ঠা ও প্রকাশনা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকাকেও স্মরণ করা হয়। ইত্তেফাক যে প্রায় সাত দশক ধরে চলমান তা শতবর্ষের আধুনিক প্রজন্মের চেতনার ধারক হিসাবে তার জয়যাত্রা অবিরল রাখুক-বক্তাগণ এ আশাবাদ ব্যক্ত করেন।
‘দৈনিক ইত্তেফাক এখনো মানুষের কল্যানে ভূমিকা পালন করে যাচ্ছে’
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের শীতের পিঠা পুলিতে আপ্যায়িত করা হয়। দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি নিবারণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী। এতে বিশেষ অতিথি ছিলেন ফ্লোরিডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আইয়ুব খান মন্টু, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা একেএম শাহজাহান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর শাহ্। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক পলাশ, কোষাধ্যক্ষ মো. জয়নুল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সাংবাদিক এটিএম মোস্তফা বাবর, প্রীতিরঞ্জন সাহা, সোহেল এস হোসেন, আকরাম হোসেন, তোফায়েল আহমেদ স্বপন, ইত্তেফাকের রায়পুরা সংবাদদাতা মো. মোস্তফা খান, শিবপুর সংবাদদাতা আনোয়ার হোসেন স্বপন, নরসিংদী শহর স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত সাহা, বিশিষ্ট সমাজ সেবক সুপদ সাহা, দৈনিক ইত্তেফাক পাঠক ফোরাম আনন্দ বিনোদন সারাদেশ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক তারেক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক হলধর দাস।
অনুষ্ঠানে নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী বলেছেন, দৈনিক ইত্তেফাক জনগণের সীমাহীন ভালবাসাই দীর্ঘ পথ চলার প্রেরণা যোগিয়েছে। ইত্তেফাক তার প্রতিষ্ঠাকাল থেকেই সময়ের দাবী মিটিয়ে এসেছে। জন্মলগ্ন থেকেই ইত্তেফাক বাংলাদেশকে স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রেখেছে। যাদের ত্যাগ, পরামর্শ ও ভাল বাসায় দৈনিক ইত্তেফাক এখনো মানুষের কল্যানে ভূমিকা পালন করে যাচ্ছে। রবীন্দ্রনাথ-বঙ্গবন্ধু-মানিক মিয়া-ইত্তেফাক একই সূত্রে গাথা। ইত্তেফাকের কোনো তুলনাই হয়না।
মেলান্দহ, জামালপুর
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জানান, দৈনিক ইত্তেফাকের ৬৯ তম বর্ষে পদার্পন উপলক্ষে বাংলাদেশ ও ইত্তেফাক শীর্ষক আলোচনা সভা জামালপুরে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিতে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ইউনিটির সভাপতি ও ইত্তেফাকের সংবাদদাতা এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু। প্রধান আলোচক ছিলেন-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারি অধ্যাপক, আন্তর্জাতিক গবেষক-লেখক ড. মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বেসরকারি শিক্ষক কর্মচারি কল্যাণ ট্রাস্টের সভাপতি আতিকুর রহমান ভুট্রো, ইসলামপুর সরকারি কলেজের প্রভাষক মাহবুবুল হাসান মাসুক, স্বরকলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, কবি সোলায়মান, দেওলাবাড়ি প্রবাহের সম্পাদক হাবিবুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি-খবরপত্রের প্রতিনিধি ফজলুল করিম, সাধারণ সম্পাদক-বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ফরিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোশারফ হোসেন এবং সাধুপুর নার্গিস জিয়াউল হক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম প্রমুখ।
