বড়দিনে উপহারে থাকুক ভালোবাসার ছোঁয়া 

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০২:১২

খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনে উপহারের আদান-প্রদানের রীতি দুনিয়াজুড়ে রয়েছে। এ দিনে পরিবার হোক বা প্রিয়জন— উপহার দিতে যেমন ভালো লাগে, উপহার পেতেও ঠিক ততটাই আনন্দ হয়। তাই বড়দিনে শুধু উপহারে নয়, মোড়কেও রাখুন উৎসবের ছোঁয়া। 

বড়দিনে শুধুমাত্র পোশাকে নয়, উপহারের মোড়কেও রাখতে পারেন লাল রঙের ছোঁয়া। বাক্সের ভেতরে যাই থাকুক না কেন, লাল রঙের কাগজে মুড়ে দিন বাক্সটি।

শুধু ঘর সাজাতে নয়, উপহারের মোড়কেও থাকতে পারে ক্রিসমাস ট্রি

ক্রিসমাস ট্রি
শুধু ঘর সাজাতে নয়, উপহারের মোড়কেও থাকতে পারে ক্রিসমাস ট্রি। উপহার সাজানোর জন্য ছোট ছোট ক্রিসমাস ট্রি বাজারে কিনতে পাওয়া যায়। লাল কাগজে উপহারের বাক্সটি মুড়ে ফিতে বেঁধে দিয়ে, ফিতের সঙ্গে একটি ক্রিসমাস ট্রি ঝুলিয়ে দিতে পারেন।

বাক্সে কাগজের ফুল
বাক্সে প্রথমে রঙিন কাগজ দিয়ে ভালো করে মুড়ে নিন। সুন্দর করে ফিতা বেঁধে দিন। বাক্সের গায়ে রঙিন কাগজের ফুল তৈরি করে আটকে দিতে পারেন।

উপহারের বাক্সটি ভালো করে মুড়ে তাতে ফিতার সঙ্গে বেঁধে দিতে পারেন একটি ছোট্ট সোনালি ঘণ্টা

বাক্সে রাখুন ঘণ্টা
বড়দিনের উপহার দিচ্ছেন, আর উপহারের বাক্সে বড়দিনের ছোঁয়া থাকবে না, তা তো হতেই পারে না। উপহারের বাক্সটি ভালো করে মুড়ে তাতে ফিতার সঙ্গে বেঁধে দিতে পারেন একটি ছোট্ট সোনালি ঘণ্টা।

গ্রিটিংস কার্ড
সিক্রেট সান্তা হয়ে উপহার দিচ্ছেন বলে কি বড়দিনের বিশেষ বার্তা দিতে নেই, এমনটা ভাবার কোনো কারণ নেই। বড়দিনে বিশেষ বার্তা অবশ্যই দেবেন। উপহারের কাগজের মোড়কে হাতে লিখে দিতে পারেন অথবা উপহারের সঙ্গে দিতে পারেন বিশেষ বার্তাসহ একটি মিষ্টি গ্রিটিংস কার্ড।

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন