খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আগামী ৯ জানুয়ারি খুলবে। এর আগে ৭ জানুয়ারি আবাসিক হল খুলে দেওয়া হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ডিকেটের জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
এছাড়া কুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ও লালনশাহ হলের প্রভোস্ট ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃতু্যর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন বলেও সিন্ডিকেট সভায় জানানো হয়েছে ।
অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুতে সৃষ্ট পরিস্হিতিতে গত ৩ ডিসেম্বরের সিন্ডিকেট সভায় ১৩ ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া ঐ দিন বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। শিক্ষক সেলিমের মৃতু্যর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে স্হায়ীভাবে বহিষ্কারের দাবিসহ ৭ দফা দাবিতে গত ২ ডিসেম্বর দুপুরে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। প্রতিবাদ সমাবেশ থেকে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানান শিক্ষকরা।
অস্হিতিশীল পরিস্হিতির কারণে গত ৩ ডিসেম্বর সিন্ডিকেট সভায় কুয়েট ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা এবং ঐ দিন বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য নির্দেশ দেওয়া হয়। সেলিম হোসেনের ‘অস্বাভাবিক’ মৃতু্যর ঘটনায় গত ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৯ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত সকলেই কুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।

পথচলার দশ বছরে জাবির সাংবাদিকতা বিভাগ