ব্রণ নিয়ে যত প্রচলিত ভুল ধারণা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১১:০২

ব্রণের সমস্যা নিয়ে ভাবনায় পড়তে হয় অনেককে। সেটা হতে পারে কৈশোরে কিংবা বয়সের তারতম্যের প্রভাবে। এই সমস্যা অনেকের আত্মবিশ্বাস কেড়ে নেয়। অবশ্য এই সমস্যা থেকে বিস্তারের বিষয়ে উপদেশের অভাব নেই।

আদৌ এসকল উপদেশ কি কোনো কাজে আসে? দেখা গেছে অধিকাংশই কোনো কাজে আসেনা। ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আছেই। সেগুলো কি? আসুন জেনে নেই। 

ব্রণ গেলে দিলে কোনো সমস্যা হবেনা বলে ভাবেন অনেকে। এটাও একদমই ভুল ধারণা

  • পেট পরিষ্কার না হলে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে ব্রণ হবেই এমন ধারণা ভুল। বিশেষজ্ঞরা ব্রণের সাথে পেটের কোনো যোগ খুঁজে পাননি। 
  • মুখে ধুলোবালি থাকলে ব্রণ হয় এমনটা ভাবা ভুল। তবে মুখে যেন ধুলো বেশিক্ষণ লেগে না থাকে। কারণ ব্রণের ভেতর ধুলো ঢুকলে ব্রণ বড় হয়ে যেতে পারে। দিনে দুইবার অবশ্যই মুখ ধুতে হবে। 
  • ঘন ঘন সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে প্রতিকার মিলবে এমন ধারণা ভুল। এতে ত্বক স্পর্শকাতর হয়ে ওঠার আশঙ্কা বাড়ে। 

ঘন ঘন সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে প্রতিকার মিলবে এমন ধারণা ভুল

  • ব্রণ গেলে দিলে কোনো সমস্যা হবেনা বলে ভাবেন অনেকে। এটাও একদমই ভুল ধারণা। উলটো এতে সংক্রমণের আশঙ্কা বাড়ে।
  • মানসিক চাপের ফলে ব্রণ হয়ে বলে অনেকে মনে করেন। কিন্তু বিষয়টি আদপেও এমন না। 
  • জনপ্রিয় আরও একটি ভুল ধারণা হলো, নির্দিষ্ট বয়সের পরে ব্রণ আর হবেনা। এমন ভুল ধারণা পোষণ করার মানে নেই।
ইত্তেফাক/এআই