ডায়াবেটিসে মিষ্টি ছাড়াও যেসব খাবার এড়িয়ে চলবেন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১২:২২

ডায়াবেটিস এখন পরিচিত একটি সমস্যা। প্রায় প্রতিটি ঘরেই দেখা মেলে ডায়াবেটিস রোগীর। একবার ডায়াবেটিস ধরা পড়লে পছন্দের অনেক খাবারই বাদ পড়ে যায় খাদ্য তালিকা থেকে। বিশেষ করে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার। তবে মিষ্টি জাতীয় খাবারের পাশাপাশি বেশকিছু খাবার ডায়াবেটিসের মাত্রা বাড়িয়ে দেয়। যা থেকে সচেতন হওয়া খুব জরুরি। 

এনার্জি ড্রিংকস

প্যাকেটজাত পানীয়তে থাকা ফ্রুকটেজ উপাদান রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়

রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখতে প্যাকেটজাত পানীয় পানে সতর্ক হতে হবে। কারণ প্যাকেটজাত পানীয়তে থাকা ফ্রুকটেজ উপাদান রক্তে শর্করার পরিমাণ বহুগুণ বাড়িয়ে দেয়। ফলে মানুষ সহজেই ডায়াবেটিসে আক্রান্ত হয়।

মশলাযুক্ত খাবার

অতিরিক্ত মশলাযুক্ত খাবার ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকারক

অতিরিক্ত মশলাযুক্ত খাবার ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকারক। এসব খাবার খেলে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। 

আইসক্রিম

এই খাবারগুলোই রক্তে ইনসুলিনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়

পেস্ট্রি, আইসক্রিম, কাপকেক, কুকিজ ইত্যাদি খেতে খুব মজাই লাগে। কিন্তু এই খাবারগুলোই রক্তে ইনসুলিনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। তাই এসব খাবার খাওয়ার আগে সতর্ক থাকুন। 

ফাস্টফুড

ফাস্টফুড খাওয়ার ফলে রক্তে শর্করার পরিমাণ খুব দ্রুত বৃদ্ধি পা

অধিকাংশ মানুষের কাছেই ফাস্টফুড খুব প্রিয় একটি খাবার। বাইরে ঘুরতে যাওয়া থেকে বাসায় বিকেলের নাস্তায় ফাস্ট ফুড থাকে পছন্দের তালিকায়। কিন্তু এই ফাস্টফুড খাওয়ার ফলে রক্তে শর্করার পরিমাণ খুব দ্রুত বৃদ্ধি পায়। যা ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খাবার নির্বাচনে সচেতন হতে হবে।

 

ইত্তেফাক/এআই