চকবাজারে নিহতদের মধ্যে ৩৪ জন সোনাইমুড়ির, ৬ জন এক ইউনিয়নের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৮

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৩৮ জনের পরিচয় মিলেছে। এদের মধ্যে ৩৪ জন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা। তাদের ৬ জন নাটেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের। এ ৬ জনের পরিচয় এখানে তুলে ধরা হলো: 

নিহতরা হলেন নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের সাহাব উল্লাহর দুই ছেলে মাসুদ রানা ও রাজু। তারা দুজন চকবাজারে একটি মোবাইলের দোকার পরিচালনা করতেন। একই ইউনিয়নের মির্জানগর গ্রামের আবদুল মমিনের ছেলে সাহাদাত হোসেন হিরা, আবদুর রহিমের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু, গোলাম গাউসির ছেলে নাছির উদ্দিন এবং নাটেশ্বর গ্রামের বুলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৬৫)। তাদের পরিচয় নিশ্চিত করেছেন তাদের স্বজনেরা। 

নিহত নাসিরের মা কাঁদতেও পারছেন না!

তাদের মৃত্যুর খবর এলাকায় পৌঁুঁলে স্বজনের কান্নাকাটি ও আহজারিতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। খবর পেয়ে এলাকাবাসী ছুটে যায় নিহতদের বাড়িতে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

অগ্নিদগ্ধ হয়ে নিহত মঞ্জুর মায়ের আহাজারি

এলাকাবাসী জানান, শুধু নাটেশ্বর ইউনিয়নের কয়েকশ লোক ঢাকার চকবাজারসহ বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্য ও বসবাস করে আসছেন। গতকাল পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া যায়নি। তাদের আশংকা এলাকার অনেকে অগ্নিকাণ্ডে হতাহত হয়েছেন।

আরও পড়ুনঃ ঢাবি শিক্ষার্থী হাফেজ কাওসারের মা-সন্তানদের কান্না থামছেই না

বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিচয় পাওয়া নিহত ৬ জনের মধ্যে ৫ জনের লাশ ঢাকায় অবস্থিত তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, জানা গেছে, নিহতদের মধ্যে ৩৪ জনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়।

ইত্তেফাক/নূহু