দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তির মেধাতালিকা প্রকাশিত হয়েছে। ২৬ ডিসেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বাচিত এবং অপেক্ষামাণ শিক্ষার্থীদের এই তালিকা প্রকাশিত হয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীদের জিএসটি গুচ্ছভুক্ত এ ইউনিট এর ভর্তি কার্যক্রম আগামী ৬ জানুয়ারি সকাল ৯.৩০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং জিএসটি গুচ্ছভুক্ত বি এবং সি ইউনিট এর ভর্তি কার্যক্রম ৯ জানুয়ারি সকাল ৯.৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবং পরবর্তীতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অপেক্ষমান শিক্ষার্থীরা রিপোর্টিং এবং ভর্তির সুযোগ পাবে। এক্ষেত্রে রিপোর্টিং ব্যতীত অপেক্ষমান তালিকার কোনো শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে না বলে জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং ২৪ জানুয়ারি হতে ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, ফলাফল এবং ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।
