কফি পানে শরীর চাঙা থাকে একথা পুরোনো। তবে যারা প্রচুর কফি পান করেন তাদের বরং ঘুমকাতুরে ভাব বেশি কাজ করে। কফি পানেই ঘুম আসে এমন অভিযোগও কম শোনা যায়না। কিন্তু কফি পান করলে কি সত্যিই ঘুম আসে? আদপেও বিষয়টি এমন না। কফির এখানে ঠিক দোষ নেই। তবে কফির কারণে আপনার দেহে কিছু প্রভাব অবশ্যই কাজ করে যার জন্যেই ঘুম আসে। সেগুলো কি? জানা
আপনার ঘুমের অভ্যাসে পরিবর্তন ঘটায়
কফি পানে শরীর চাঙা হয়। আমাদের দেহে এডেনোসিন নামক এক ধরণের রাসায়নিক পদার্থ আছে। এই রাসায়নিক পদার্থের কারণে দিনে আমরা কর্মক্ষম থাকি এবং রাতে ঘুমের ক্লান্তি আমাদের দেহে কাজ করে। কিন্তু কফি খেলে আমাদের মস্তিস্কে এক ধরণের ধারণা উদ্ভূত হয় যে আমরা ক্লান্ত নই। ফলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে থাকে কফি। তাই দিনেও আপনার শরীর ক্লান্ত থাকে এবং আপনার ঘুম ঘুম লাগে।
কফি টলারেন্স
প্রচুর কফি পানে ক্যাফেইন টলারেন্স সৃষ্টি হয়। আপনার দেহে ক্যাফেইন টলারেন্স সৃষ্টি হলে কফি পান করে চাঙা হওয়া যায়না।
কফি পানে আরাম লাগে
সচরাচর ক্লান্ত শরীরে গরম গরম কিছু যেমন চা, দুধ বা কফি খেলে শরীর আরামবোধ করে থাকে। এতে ঘুম পাওয়াটা অস্বাভাবিক কিছুই না।
কফিতে প্রচুর চিনি নেন
চিনিতে প্রচুর কফি মেশালে ঘুমকাতুরে ভাব থাকাটা স্বাভাবিক। এক্ষেত্রে দোষটা চিনির ঘাড়ে বর্তায়।
আপনি ডিহাইড্রেশনে ভুগছেন
কফি পানে ঘুম আসলে আরেকটি কারণ হতে পারে ডিহাইড্রেশন। আপনি যদি পানি কম পান করেন তাহলে ডিহাইড্রেটেড হবেন। কফি আমাদের দেহ খুব বেশি হাইড্রেটেড করতে পারেনা। তাই পানি পান করুন বেশি বেশি।
