নারীকে আঘাত করা মানে ঈশ্বরকে অপমান: পোপ ফ্রান্সিস

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৮:৩৭

শনিবার নতুন বছরের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি নারীর বিরুদ্ধে নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে বলেন, নারীকে আঘাত করা মানে ঈশ্বরকে অপমান করা। 

৮৫ বছর বয়সী ফ্রান্সিস সেন্ট পিটারের বাসিলিকা চার্চে একটি বড় অনুষ্ঠানে অংশ নেন । সেখানেই মাতৃত্ব এবং নারীদের ওপর সম্মান জানিয়ে নতুন বছরের সূচনা বক্তব্য রাখেন পোপ ফ্রান্সিস। বলেন, নারীরাই জীবনকে একই সুতায় বেঁধে রাখেন। এসময় তিনি নারীদের ওপর নির্যাতন বন্ধে জোরালো আহ্বান জানান। 

এই ধর্মগুরু বলেন, মায়েরা সবার জন্য জীবন উৎসর্গ করেন এবং নারীরা বিশ্বকে ঐক্যবদ্ধ করেন। আসুন সবাই মায়েদের উন্নয়নে এবং নারীদের সুরক্ষায় একত্রে  সর্বোচ্চ প্রচেষ্টা চালাই। 

নারীদের বিরুদ্ধে কত সহিংসতা ঘটে! যথেষ্ট! নারীকে আঘাত করা মানে ঈশ্বরকে অপমান করা। 

জানা যায়,  শনিবারের ওই অনুষ্ঠানে উদযাপনে পোপ ফ্রান্সিস বাসিলিকার কেন্দ্রীয় করিডরের পুরো দৈর্ঘ্য হাঁটেন। বর্তমানে সায়াটিকা রোগে ভুগছেন পোপ। একারণে মাঝে মাঝে তিনি পায়ে ব্যথা অনুভব করেন, এবং মাঝেমধ্যে তিনি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েও থাকতে পারেন না। তথ্যসূত্র: এনডিটিভি।  

ইত্তেফাক/এসআর