গাংনীতে তুলা চাষে লাভের আশা কৃষকের

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৬:১৫

গাংনীতে উৎপাদন খরচ ও ন্যায্যমূল্য  পাওয়ায় কৃষকেরা তুলা চাষের দিকে ঝুঁকছেন। এ বছর তুলা চাষে লাভের আশা করছেন কৃষকেরা।

তুলা উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষ জানান, গত বছর মণপ্রতি তুলার দাম ছিল ২ হাজার ৬০০ টাকা, এ বছর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪০০ টাকা।

উপজেলার হাড়িয়াদহ গ্রামের তুলাচাষি দবির উদ্দিন ও পলাশী গ্রামের তুলাচাষি সুরমান আলী জানান, গত বছর এক বিঘা জমিতে তুলা চাষ করেছিলাম। জমি প্রস্তুত, সার, সেচ, কীটনাশক, পরিচর্যাসহ উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো লাভ হয়েছিল। এ বছর তারা দুই বিঘা জমিতে তুলা চাষ করেছেন। এবারও তারা লাভের আশা করছেন। তারা আরও বলেন, তাদের দেখে একই গ্রামের খায়রুল ইসলাম ও শরীয়ত আলী নতুন করে তুলার চাষ শুরু করেছেন। 

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, তুলাচাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় এবার তুলার ফলন আশানুরূপ হবে।

ইত্তেফাক/ ইআ