৭.৩ মিলিয়নেরও বেশি ভাইবার লেন্স ব্যবহারকারী

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১০:৩৫

বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিগত ও সুরক্ষিত মেসেজিং এবং ভয়েসভিত্তিক যোগাযোগ অ্যাপ রাকুতেন ভাইবার তাদের ‘ভাইবার লেন্স’ ফিচারটি ব্যবহারের বিশ্লেষণের ফলাফল প্রকাশ করেছে। 

এ ফিচারটি চলতি মাসের জুন মাসে স্ন্যাপ’র সাথে অংশীদারিত্বে চালু করা হয়েছে। এ ফিচারটি প্রথমবারের মতো চালু হওয়ার পর, ৭.৩ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ছবি, ভিডিও কিংবা জিআইএফ এর মতো মিডিয়াগুলোর জন্য লেন্সগুলো ব্যবহার করে। 

এ অ্যাপটিতে ৫.৬ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ৫১.৮ মিলিয়ন ক্যাপচার তৈরি করেছে।

ডাটা অনুযায়ী, নারীরা এআর লেন্স ব্যবহার করে তাদের অভিজ্ঞতাকে আরও বাস্তবিকভাবে তুলে ধরতে পারে।

ইত্তেফাক/এএএম

এ সম্পর্কিত আরও পড়ুন