করিমগঞ্জে তিনটি নকল স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪।
সোমবার বিকালে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজার এলাকা থেকে নকল স্বর্ণের বারসহ তাকে আটক করে।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
