৬. পুরনো রাউটারটিকে একটি NAS বা Network Attached Storage ড্রাইভে পরিণত করুন
আপনি কি আপনার ডাটা গুলোকে আপনার বাড়ির কোন এক জায়গায় সঞ্চয় করে রেখে সেগুলোকে আপনার বাড়ির যেকোন জায়গা থেকে অ্যাক্সেস করতে চাচ্ছেন? এক্ষেত্রে আপনার প্রয়োজন নেটওয়ার্ক সংযুক্ত Network Attached Storage বা NAS, যা মূলত আপনার নেটওয়ার্কের সাথে সংযুক্ত একটি হার্ডডিস্ক ড্রাইভ।
যদিও এই ধরনের NAS ডিভাইসগুলো যথেষ্ট সাশ্রয়ী মূল্যের হয়, কিন্তু যদি আপনার একটি পুরনো রাউটার থেকে থাকে, তবে এটি আপনার অর্থকে আরো কিছুটা সাশ্রয় করতে পারে এবং আপনি এটির দ্বারা অর্থ সাশ্রয় করতে পারেন। তবে মনে রাখবেন যে, এই সুবিধাটি এমন রাউটারের মধ্যে সীমাবদ্ধ, যেগুলো কাস্টম ফার্মওয়্যার (যেমন DD-WRT) চালাতে পারে এবং একটি ইউএসবি পোর্ট থাকে। এক্ষেত্রে আপনার রাউটারের সঙ্গে সংযুক্ত যেকোনো ইউএসবি ডিভাইসের সামগ্রী আপনি ব্রাউজ করতে পারবেন। এই পদ্ধতিতে, ইউএসবি ছাড়া, হার্ডডিস্ক ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ স্টোরেজ সংযুক্ত করার কোন উপায় নেই।
এক্ষেত্রে একবার সেটাপ হয়ে গেলে, আপনার তৈরি করা Network Attached Storage আপনাকে বাড়ির যেকোনো জায়গা থেকে আপনার ফাইলগুলোকে তাৎক্ষণিক অ্যাক্সেস করার সুবিধা দিবে।
৭. পুরনো রাউটারকে ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার
এটি সম্পর্কে ভাবুন যে: আপনার পুরনো রাউটারটি OpenWRT বা DD-WRT চালাবে। আপনার পুরনো রাউটারটি আপনার বাড়ির একটি Network Attached Storage হোস্ট করতে পারে, যেটি সম্পর্কে আপনি উপরে আলোচনা দেখে আসলেন। তাহলে এটিও যুক্তিযুক্ত যে, এটি একটি বেসিক ওয়েব পৃষ্ঠা ও হোস্ট করতে পারে।
এক্ষেত্রে আপনার পরিবারকে গুরুত্বপূর্ণ তথ্য একে অপরের সঙ্গে শেয়ার করার জন্য এটি শুধুমাত্র একটি হোম-ওয়েবসাইট হতে পারে।
