গাইবান্ধার সাদুল্লাপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। রবিবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন মিয়া সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আনছার প্রামাণিক ওরফে আমসের মেম্বারের ছেলে। গুরুতর আহত শাহিনকে উন্নত চিকিত্সার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/এএম
