ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম ১৭ জানুয়ারি শুরু হবে। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এছাড়া অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে ২০ জানুয়ারি।
গতকাল বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, FA 1, FSE, FBA, FSS এবং FL ইউনিটের ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি। এবং FA 2 ও FFA ইউনিটের ভর্তির কার্যক্রম চলবে আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি (অফিস চলাকালীন) পর্যন্ত। আর সব ইউনিটের অপেক্ষমাণ তালিকার ভর্তির কার্যক্রম চলবে আগামী ২০ জানুয়ারি।
ভর্তি ফি এবং ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.jkkniu.edu.bd পাওয়া যাবে।
