কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন দুই আবাসিক হল

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৪:১৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আসন বরাদ্দসহ চাবি হস্তান্তর করেছেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের আসন বরাদ্দের তালিকা প্রকাশ ও চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নুসরাত শারমিনের যুগ্ম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

ইত্তেফাক/এমআর