জাককানইবি-তে 'সেক্সুয়াল প্রোডাক্টিভ হেলথ্ অ্যান্ড রাইটস্' ওয়ার্কশপ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০১:১৪

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) সেক্সুয়াল প্রোডাক্টিভ হেলথ্ অ্যান্ড রাইটস্ (Sexual Reproductive Health & Rights) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে উইমেন পিস ক্যাফের প্রত্যয়ী প্রজেক্ট অনলাইনে এ কর্মশালা আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেপার ক্র্যানস অব ভেনাসের ফিন্যান্স ম্যানেজার রুছাফা হোসাইন। আরও উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটর হালিমা হাসিন ও টিম ম্যানেজার মাশাইক হাসান।

রুছাফা হোসাইন বলেন, একজন নারীর গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার, বিশ্রাম ও পরিমিত ঘুম প্রয়োজন। অপরিকল্পিত গর্ভাবস্থায় একজন নারীকে বিভিন্ন জটিলতার শিকার হতে হয়। এমনকি মৃত্যুও হতে পারে। 

হালিমা হাসিন বলেন, নারীদের ঋতুচক্রকালীন সময়ে স্বাস্থ্য সচেতনতা প্রয়োজন। এ সময়ে নারীদেরকে সুষম খাবার, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা,পরিমিত পানি পান করা ও পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। 

কর্মশালায় প্রত্যয়ী প্রজেক্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রবীণ ত্রিপুরা বলেন, আদিবাসীদের সুস্বাস্থ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

ইত্তেফাক/এসটিএম