৪ যুবকের জঙ্গি হওয়া রুখল হায়দ্রাবাদের পুলিশ। কলকাতা থেকে তুলে নিয়ে গিয়ে বোঝাল। তারপর তুলে দিল মায়ের কোলে।
সোশাল মিডিয়ায় জেহাদের খবর শুনে ইঞ্জিনিয়ারিংয়ের ৪ ছাত্র কলকাতা হয়ে বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছিল। এদের বয়েস ২৩ থেকে ২৫ বছর। উদ্দেশ্য সেখান থেকে বিমানে ইরাক যাবে। যোগ দেবে ইরাকের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটস-এ। কিন্তু তাদের বাবা-মায়ের সন্দেহ হয় পুলিশে জানান। হায়দ্রাবাদ পুলিস খোঁজ নিয়ে কলকাতা থেকে তাদের নিয়ে যায়।
৪ যুবক কোনো অপরাধ করেনি। জিহাদের কথা শুনে প্রভাবিত হয়ে পড়েছিল। তাই তাদের সুনাগরিক হওয়ার পরামর্শ দিয়ে তাদের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
এ দিকে, ইন্ডিয়ান মুজাহিদ্দিনের এক টেকনিক্যাল এক্সপার্টকে উত্তর প্রদেশের সাহারনপুর থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। পুনের একটি শাখায় ইন্ডিয়ান মুজাদ্দিনের হয়ে কাজ করত আজিজ শেখ। ভুয়া পরিচয়পত্র নিয়ে সেখানে সে গা ঢাকা দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তার নয়া দিল্লির জামে মসজিদ বিস্ফোরণে যোগ রয়েছে বলে পুলিসের দাবি। পুলিশের একটা অংশের মত, পশ্চিম উত্তর প্রদেশের কোনো বিস্ফোরণের ছক ছিল আজিজ শেখের।
ইঅ/চৌফে/শ১৬৪
