গত মাসে ইবের নিলামে বিক্রয় হয় সুপারম্যানের প্রথম সংস্করণের একটি কমিক বই। ওই বইটির আসল দাম হয়তো ছিলো হাতেগোনা কয়েক টাকা কিন্তু নিলামে এটি বিক্রয় করা হয়েছে প্রায় ৩২ লাখ ডলারে। খবর বিজনেসইনসাইডারের।
শুধু একটা কমিকের বই না। হাজারো আইটেমের পণ্য এখানে বিক্রি হচ্ছে নিয়তই। এর কোনোটা বর্তমান বাজারের দরে। আবার কোনোটায় যোগ হচ্ছে অ্যান্টিক ভ্যালু। অনলাইনে পণ্য বেচাকেনার প্রতিষ্ঠাটিতে এ পর্যন্ত দামী নিলামগুলো নিয়ে আজকের আয়োজন।
নিনতেনদো বিশ্ব চ্যাম্পিয়নশীপ কার্তুজ
জানুয়ারি মাসে গত শতাব্দির নব্বই দশকের অতি বিরল নিনতেনদো বিশ্ব চ্যাম্পিয়নশীপ কার্তুজটি ইবের নিলামে প্রায় এক লাখ ডলারে বিক্রি হয়েছে। ইবে মাত্র পাঁচ হাজার পাঁচশো ডলারে এই ভিডিও গেইমটি কিনে। জানা গেছে, তিনটি বয়স ক্যাটাগরিতে এই খেলাটি অনুষ্ঠিত হতো।
গ্রিস মুভিতে ব্যবহৃত গাড়ী
চলতি বছেরের শুরুতে ক্যালেফের্নিয়ার একজন বিক্রেতা ১৯৪৯ মার্কারি হট রড নামের একটি পণ্য নিলামে তোলেন। যেটি ১৯৭৮ সালে ‘গ্রিস নামের একটি মুভির শেষের দিকে থান্ডার রোডে রেসের কাজে ব্যবহৃত হয়েছিলো। ইবের নিলামে এটি এক লাখ ৮০ হাজার ডলারেরও বেশি বিক্রয় হয়।
বেরি বন্ডস এর হোম রান বল
২০০৬ সালে অ্যামেরিকার বিখাত বেসবল খেলোয়ার বেরি বন্ডস এর ক্যারিয়ারের ৭১৫ তম ম্যাচের হোম রান বলটি দুই লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়। ইবেতে বিক্রিত এই বলটি বন্ডসকে অলটাইম হোম রান লিস্টে দ্বিতীয় অবস্থানে নিয়ে গিয়েছিলো।
হলিউডের অরিজিনাল সাইন
হলিউডের অরিজিনাল সাইন বা স্বাক্ষর ইবেতে বিক্রয় হয় ৪৫ লাখ ডলারে। ২০০৫ সালে বিক্রিত এই হলিউড সাইনটি প্রথমে হ্যাঙ্ক বার্জার নামের একটি নাইটক্লাব প্রতিষ্ঠান হলিউড চেম্বার অব কমার্স থেকে প্রায় ১০ হাজার ডলারে কিনে নেন।
পরে বার্জার এটি ড্যান বেলিস নামের এক স্মারক সংগ্রাহকের কাছে ছয় অংকের দামে বিক্রি করেন। সেই স্মারক সংগ্রাহায়ক সর্বশেষ এটি ইবেতে ৩ লাখ ডলারে নিলামে তুলেন।
এনজো ফেরারিI
এক সুইস বিডার ২০০৪ সালে একটি এনজো ফেরারি গাড়ি ১০ লাখ ডলারে কিনেন। এই মডেলের গাড়ী পৃথিবী জুড়ে মাত্র ৩৯৯ টি বানানো হয়েছিলো। টাকা খরচের জায়গা না পেলে ইবের সাথে যোগাযোগ করতে পারেন কেননা আরেকটি এনজো ফেরারি নিলামে উঠবে। তবে এবারের নিলামে ফেরারিটির দাম হাকাঁনো হবে ৩০ লাখ ডলার।
অনাস ওয়েগনার সিগারেট কার্ড
পৃথিবী জুড়ে অনাস ওয়েগনার সিগারেট কার্ড বোধ হয় আর একটিও পাওয়া যাবে না। ২০০০ সালে ইবের নিলামে এই সিগারেট কার্ডটি ১৫ শতাংশ ক্রেতার ফিসহ বিক্রয় হয়েছিলো ১১ লাখ ডলার। এটাই ছিলো ওই বছরে সবচেয়ে দামী নিলাম। একটি সিগারেট কোম্পানির প্রমোশনাল আইটেম ছিলো এই কার্ডটি। কিন্তু কার্ডে নিহিত ছবির মালিক ওয়েগনার এটি নিয়ে আপত্তি তুললে প্রমোশনাল কার্ড থেকে সেটি মুছে ফেলা হয়।
আইনস্টাইনের সোনার চিঠি
ধর্ম নিয়ে আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি মতামত ২০১২ সালে ইবের নিলামে ৩০ লক্ষ ডলারে বিক্রয় হয়। মৃত্যুর কিছুদিন আগে আইনস্টাইন এই চিঠিটি জুইস দার্শনিক এরিক গোটকিন্ডকে লিখেছিলেন। চিঠিটিতে লেখাছিলো ইশ্বরের কোন অস্তিত্ব নেই। তবে এই চিঠিটির ক্রেতার কোন খোঁজ মেলেনি। এমনকি ২০০৮ সালে এক নামপরিচয় বিহীন লোকের কাছ থেকে চিঠিটি ৪ লক্ষ্য ৪০ হাজার ডলারে কেনা হয়েছিলো।
সুপারম্যান কমিকস
গতমাসে একটি কমিকস এর আদিম কপি নিলামে ৩২ লক্ষ ডলারে বিক্রয় করা হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কমিকটির নিলাম শুরু হয় মাত্র ৯৯ সেন্ট থেকে। নিলামে বিক্রিত এই কমিকটি ১৯৩৮ সালে প্রথম প্রকাশ করা হয়। জেরি সেইজেল এবং জো শাষ্টারের গড়া এই কমিটির মাধ্যমেই সুপারম্যান প্রথম আকৃতি পেয়েছিলো।
স্বামীর সমাধিগৃহ বিক্রি
২০০৯ সালে এলসি পঞ্চার নামের এক নারী ব্রেবারলি হিল এ বাড়ি কেনার জন্য পাইরস ওয়েস্টউড ভিলেজ মেমোরিয়াল পার্ক সিমেট্রি নামের একটি প্রতিষ্ঠানের কাছে তার স্বামীর সমাধিগৃহটি বিক্রি করতে নিলামে যান। নিলামটি শুরু হয় ৫ লাখ ডলারে যা সর্বশেষ ৪৮ লক্ষ ডলারে গিয়ে থামে। দুঃখের বিষয় হচ্ছে নিলাম শেষে বিডার বলেন, তিনি এত টাকা দিতে সমর্থ নন।
গলফসষ্ট্রিম ২ জেট
টেক্সাস ভিত্তিক টেইলর জেট ২০০১ সালে গলফসষ্ট্রিম ২ জেট নামের একটি বিমান ৪৯ লক্ষ্য ডলারে কিনে । ওই সময়ে এটাই ছিলো ইবের ইতিহাসে সর্বোচ্চ দামে নিলামকৃত কোন পণ্য।
গিগাইয়ট
২০০৬ সালে বিখ্যাত নৌ স্থপতি ফ্রাঙ্ক মুলারের পরিকল্পিত ৪টি ইয়ট নিলামে তোলা হয়। যার নাম দেওয়া হয় গিগাইয়ট। গুজব আছে যে রাশিয়ান বিলোনিয়ার রোমান আব্রামোবিচ ই ওই ইয়টটির সৌভাগ্যবান ক্রেতা ছিলেন। যিনি ১৭ কোটি ডলারে ইয়টগুলো কিনেন। বলাহয় ওইগুলোতে একটি মুভি খিয়েটার, ১০টি মাল্টি লেভেল স্যুট, একটি হেলিপ্যাপ এবং ৮টি গেস্ট রুম রয়েছে।
